• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বিপিএলে বাড়ছে প্রাইজমানি, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কত পাবে জানা গেল

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৫, ২০২৫
in খেলাধুলা
0
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কত পাবে জানা গেল

চলতি বছরের ডিসেম্বরেই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরের। দেশের সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের আসরগুলোর তুলনায় এবার থাকছে নতুন চমক—বাড়ানো হয়েছে প্রাইজমানি এবং অংশগ্রহণকারী দলগুলোর জন্য বিশেষ সুবিধা।

ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জাতীয় নির্বাচন থাকায় এবারের বিপিএলের জন্য মাত্র এক মাসের উইন্ডো পাচ্ছে বিসিবি। সময়ের সীমাবদ্ধতার কারণে ৫ বা সর্বোচ্চ ৬ দল নিয়ে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সহসভাপতি ও বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। প্রথমবারের মতো রাজশাহী ও বরিশাল বিভাগেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড, এজন্য ইতোমধ্যে দুটি স্টেডিয়াম পরিদর্শন করেছে ফ্যাসিলিটিজ বিভাগ।

ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্যও এসেছে সুখবর। এবার থেকে টুর্নামেন্টের টেলিভিশন স্বত্ব ও মোট লাভের ৩০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করবে বিসিবি। পাশাপাশি প্রতিটি ম্যাচে মাঠের প্যারিমিটার বোর্ডে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট সময় পাবে দলগুলো নিজেদের প্রচারের জন্য—এটি বিপিএলের ইতিহাসে প্রথম উদ্যোগ।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পুরস্কার অর্থে। নতুন মৌসুমে চ্যাম্পিয়ন দল পাবে পৌনে ৩ কোটি টাকা (২ কোটি ৭৫ লাখ), আর রানার্সআপ দল পাবে পৌনে ২ কোটি টাকা (১ কোটি ৭৫ লাখ)। গত আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২.৫ কোটি ও রানার্সআপ দল ১.৫ কোটি টাকা। এ ছাড়া খেলোয়াড়দের পারফরম্যান্স অনুযায়ী বিশেষ পুরস্কারও থাকবে এবারের টুর্নামেন্টে।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.