আর কিছুক্ষণ পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে দুই দলই। বড় তারকার ঝলক কম থাকলেও শক্তিশালী টিম বন্ডিং ও ধারাবাহিকতায় ভর করেই ফাইনালে উঠেছে রাজশাহী ও চট্টগ্রাম। এবার সেই বন্ধন ও লড়াকু মানসিকতাকে পুঁজি করেই ট্রফি ঘরে তুলতে চায় উভয় দল।
আজ শুক্রবার অনুষ্ঠিত ফাইনালের জন্য রাজশাহীর একাদশে এসেছে একটি পরিবর্তন—মোহাম্মদ রুবেলের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান মুরাদ। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস কোনো পরিবর্তন ছাড়াই কোয়ালিফায়ারে জয় পাওয়া একাদশ নিয়েই ফাইনালে নামছে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।
এক নজরে একাদশ
রাজশাহী ওয়ারিয়র্স:
সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, এস এম মেহেরব হোসেন, জিমি নিশাম, আবদুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, হাসান মুরাদ, বিনুরা ফার্নান্দো।
চট্টগ্রাম রয়্যালস:
মির্জা তাহির বেগ, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, হাসান নওয়াজ, আসিফ আলী, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আমের জামাল, জাহিদউজ্জামান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ।



