আগামী ২৯ আগস্ট, শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে আয়োজিত হতে যাচ্ছে দিনব্যাপী “সামার এন্ড মিউজিক্যাল অ্যান্ড ড্রামা নাইট ইনডোর ফেয়ার ২০২৫”। দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ আয়োজন, যার ভেন্যু নির্ধারণ করা হয়েছে 11 Doat St, Buffalo, NY 14211। দর্শক ও অংশগ্রহণকারীদের জন্য প্রবেশ এবং পার্কিং সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জমজমাট লাইভ মিউজিক, নাটক, খাবারের আয়োজন, ইনডোর ফেয়ার এবং পরিবারের সবার জন্য নানা বিনোদন। নাটকের অংশে থাকছে Shruti Drama–র বিশেষ পরিবেশনা, যেখানে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। নাটকের স্ক্রিপ্ট করেছেন জীনাত হাকিম, আর সমন্বয়ে থাকবেন ঋচি সোলায়মান। সংগীত পরিবেশন করবে BUF BOY’z সহ আরও অনেকে।
অতিথি শিল্পীদের তালিকায় রয়েছেন—আরমান সিদ্দিক (ক্লোজ আপ ওয়ান), তানহা শাথি (ক্লোজ আপ ওয়ান), রেনি সিদ্দিকী (বিটিভি), শাহেদ আহমেদ, দীনা কায়সার, শামীমা মিলি, মুক্তি হাসান ও জোবায়দুর রহমান।
আয়োজনের প্রধান উদ্যোক্তা BUF BOY’z, যা পরিচালনা করছে Palash Sound। শিরোনাম স্পনসর হিসেবে থাকছেন Nasreen Ahmed এবং সহযোগী স্পনসর হিসেবে রয়েছে New York Life Insurance Company, KL Group, ও Molina Healthcare। এছাড়া ফুড অ্যাসেট পার্টনার হিসেবে থাকছে Street Café (Halal Turkish & Mediterranean Cuisine, Niagara Falls, NY)।
সমগ্র আয়োজনের সমন্বয়কারীরা হলেন—আফরোজা আন্তু, রিপন করিম এবং মোহাম্মদ রেজা। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন নাফিসা আহমেদ ও মোহসিন রেজা। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে—মোহসিন রেজা: 929-338-9219 এবং মোহাম্মদ রেজা: 929-372-8104।
আয়োজকরা জানিয়েছেন, এই ফেয়ারে প্রবাসী বাঙালি পরিবারগুলোর জন্য থাকবে সংগীত, নাটক, খাবার এবং আনন্দমুখর পরিবেশে মিলিত হওয়ার এক অনন্য সুযোগ।



