• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সামিত সোম

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ৬, ২০২৫
in খেলাধুলা
0
বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সামিত সোম

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম এখন থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারবেন—এমনটাই নিশ্চিত করেছে ফিফা। মঙ্গলবার, ৬ মে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা তাকে আনুষ্ঠানিক ছাড়পত্র প্রদান করে, যার মাধ্যমে বাংলাদেশের ফুটবলে যুক্ত হলো এক নতুন সম্ভাবনার নাম।

২৭ বছর বয়সী এই মিডফিল্ডার এরই মধ্যে পাসপোর্টসহ সব আন্তর্জাতিক কাগজপত্র ঝড়ের গতিতে সম্পন্ন করেছেন। ১ মে তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে আন্তর্জাতিক ছাড়পত্র হাতে পান। এরপর দিনই টরন্টোয় অবস্থিত বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন এবং মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তার ই-পাসপোর্ট প্রস্তুত হয়।

পাসপোর্ট ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ আবেদন করা হয় ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। যাচাই-বাছাই শেষে ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার পূর্ণ অনুমতি দেয়।

সামিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। যদিও তার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়, তবুও হৃদয়ে সবসময়ই বাংলাদেশকে নিয়ে কিছু করার আকাঙ্ক্ষা ছিল। তিনি ইতোমধ্যে কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কালাভরি এফসি-তে।

বাংলাদেশ জাতীয় দলের সামনে রয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সামিত সোমকে প্রথমবারের মতো দেশের জার্সিতে দেখা যেতে পারে—এমনটাই জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র।

তবে এটি শুধুমাত্র একজন প্রবাসী ফুটবলারের সংযুক্তি নয়, বরং বাংলাদেশের ফুটবলে আন্তর্জাতিক অভিজ্ঞতার নতুন এক সংযোজন। কোচিং স্টাফ ও সমর্থকদের জন্য আশাব্যঞ্জক বিষয় হলো, তারা পাচ্ছেন এমন একজন মিডফিল্ডার, যার মধ্যে রয়েছে পেশাদারিত্ব, আন্তর্জতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ও প্রতিভা।

বাংলাদেশের ফুটবলে যখন সাফল্যের ঘাটতি প্রকট, তখন হামজা ও সামিত সোমের মতো খেলোয়াড়দের আগমন হতে পারে আশার আলো। এখন দেখার বিষয়, দেশের জার্সিতে তার অভিষেক দলের সামগ্রিক পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলতে পারে।

ShareTweetSend

সর্বশেষ

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের সিনেমার শুটিং

আজ প্রপোজ ডে, মনের কথা জানাবেন যেভাবে

সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

বর্ণীল আয়োজনে শুরু হলো শীতকালীন অলিম্পিক ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের সিনেমার শুটিং

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের সিনেমার শুটিং

ফেব্রুয়ারি ৮, ২০২৬
আজ প্রপোজ ডে, মনের কথা জানাবেন যেভাবে

আজ প্রপোজ ডে, মনের কথা জানাবেন যেভাবে

ফেব্রুয়ারি ৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.