• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ৮, ২০২৫
in বাংলাদেশ
0
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকবে চীন—এমন আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সন্ত্রাসবাদের অভিযোগ খতিয়ে দেখা উচিত। তিনি উল্লেখ করেন, ‘এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যের পক্ষে থাকবে। পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় দেশকে গঠনমূলক পদক্ষেপ নিতে হবে।’

রোহিঙ্গা ইস্যুতে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, এই সংকটের স্থায়ী সমাধান শুধুমাত্র প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমার এই সমস্যার সমাধান দ্বিপাক্ষিকভাবে করতে পারে বলে চীন বিশ্বাস করে।’

চলতি মাসের শেষ দিকে চীনের বাণিজ্যমন্ত্রী একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসছেন বলেও জানান ইয়াও ওয়েন। তাঁর ভাষায়, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল অতীতে কখনো বাংলাদেশে আসেনি, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করবে।

বাংলাদেশে স্থিতিশীলতা, উন্নয়ন ও সংস্কারে চীন সহযোগিতা অব্যাহত রাখবে উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, ‘স্থিতিশীলতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। সংস্কার একটি অভ্যন্তরীণ বিষয় এবং এতে হস্তক্ষেপের চিন্তা চীন করে না। আমরা পশ্চিমাদের মতো প্রকাশ্যে সবকিছু বলতেও আগ্রহী নই।’

ShareTweetSend

সর্বশেষ

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

চলে গেলেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

মোস্তাফিজ ‘ওয়ান’ পিস !

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.