• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

প্রেমিকের ৪০ কোটি টাকা নিয়ে অন্যজনের সঙ্গে পালালেন প্রেমিকা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুন ১, ২০২৫
in আন্তর্জাতিক
0
প্রেমিকের ৪০ কোটি টাকা নিয়ে অন্যজনের সঙ্গে পালালেন প্রেমিকা

প্রেমিকাকে বিশ্বাস করে মানুষ অনেক কিছুই করে থাকে। কিন্তু সেই বিশ্বাস ও ভালোবাসাকে পুঁজি করেই এক নারীর প্রতারণার শিকার হয়েছেন কানাডার উইনিপেগ শহরের লরেন্স ক্যাম্পবেল নামের এক ব্যক্তি। তার অভিযোগ, সাবেক প্রেমিকা ক্রিস্টাল অ্যান ম্যাককে প্রায় ৫০ লাখ কানাডিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি টাকা) আত্মসাৎ করে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গেছেন।

ক্যাম্পবেল স্থানীয় সংবাদমাধ্যম CTV News-কে জানান, ২০২৪ সালে তিনি একটি লটারি টিকিট কিনেছিলেন, যা বিজয়ী হয়। কিন্তু তার বৈধ আইডি না থাকায়, লটারি সংস্থার পরামর্শে তিনি তার প্রেমিকা ম্যাককের নামেই পুরস্কার গ্রহণ করান। ফলে পুরো অর্থ জমা হয় ম্যাককের ব্যাংক অ্যাকাউন্টে।

তাদের প্রেম এক বছর ধরে চলছিল এবং বিশ্বাস ও প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই সম্পর্কটি গড়ে উঠেছিল বলে জানান ক্যাম্পবেল। লটারি জয়ের পর তারা একসঙ্গে একটি ড্রাগ স্টোরে গিয়েছিলেন এবং সেখানেই ভিডিও ধারণ ও একটি ওভারসাইজ চেক হাতে ছবি তোলেন। যদিও সেই ছবিতে ম্যাককের মুখে খুশির কোনো ছাপ ছিল না। সে সময় ক্যাম্পবেল জানিয়েছিলেন, এটি প্রেমিকার জন্য জন্মদিনের উপহার।

কিন্তু কয়েক দিনের মধ্যেই ঘটে নাটকীয় মোড়। ম্যাককে হঠাৎ নিখোঁজ হয়ে যান। তিনি আর ফোন, ম্যাসেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সাড়া দেননি। পরে জানা যায়, তিনি অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং তার সঙ্গেই সময় কাটাচ্ছেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে লরেন্স ক্যাম্পবেল ম্যানিটোবার কোর্ট অব কিং’স বেঞ্চ-এ প্রেমিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুধু ম্যাককের বিরুদ্ধেই নয়, তিনি পশ্চিম কানাডার লটারি করপোরেশন (WCLC) ও ম্যানিটোবা লিকার অ্যান্ড লটারি করপোরেশনের বিরুদ্ধেও আইনি অভিযোগ এনেছেন। তার দাবি, প্রতিষ্ঠান দুটি তাকে যথাযথভাবে ঝুঁকির বিষয়ে সতর্ক করেনি বা সঠিক পরামর্শ দেয়নি।

ক্যাম্পবেলের আইনজীবীর ভাষ্যমতে, এটি শুধু একটি প্রেমের সম্পর্কের বিশ্বাসভঙ্গ নয়, বরং একটি বড় প্রাতিষ্ঠানিক ব্যর্থতার উদাহরণ। এই মামলা ভবিষ্যতে অর্থনৈতিক সুরক্ষা ও নৈতিক দায়বদ্ধতার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে।

অন্যদিকে, ম্যাককের আইনজীবী ক্যাম্পবেলের সব অভিযোগ অস্বীকার করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ক্যাম্পবেলের প্রতি সহানুভূতি জানিয়েছেন, আবার কেউ কেউ ম্যাককের প্রতারণায় ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “বিশ্বাসে মিলায় বস্তু, তবু প্রেমে মিলতে পারে প্রতারণার দুঃখ!”

ShareTweetSend

সর্বশেষ

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬
সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.