ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান প্রথমবারের মতো ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা-মদিনার পথে রওনা হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। ধর্মীয় দায়িত্ব পালন ও আত্মশুদ্ধির এই সফরকে জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন অভিনেতা।
রওনা হওয়ার আগে জায়েদ খান বলেন, অনেকদিন ধরে ওমরাহ পালনের ইচ্ছে ছিল, মহান আল্লাহ অবশেষে সে সুযোগ দিয়েছেন। দেশের মানুষের কাছে দোয়া চাই— যেন সুস্থভাবে ইবাদত সম্পন্ন করে ফিরে আসতে পারি। ব্যস্ত জীবনের মাঝে কিছুদিনের বিরতি নিয়ে তিনি এবার সৌদি আরবে যাচ্ছেন শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে।



