• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

পিএসজির ইউরোপ–জয়, এক ফাইনালে ১০ রেকর্ড

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুন ১, ২০২৫
in খেলাধুলা
0
পিএসজির ইউরোপ–জয়, এক ফাইনালে ১০ রেকর্ড

প্যারিস সাঁ-জার্মেন (পিএসজি) অবশেষে ইউরোপ সেরার মুকুট জয় করেছে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তারা ৫-০ গোলের দুর্ধর্ষ জয়ে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে। ইউরোপিয়ান ফুটবলের এই রাত ইতিহাসে জায়গা করে নিয়েছে একাধিক রেকর্ডের মাধ্যমে।

এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি (১৬৮টি) ম্যাচ খেলে প্রথমবার শিরোপা জয়ের রেকর্ড গড়েছে পিএসজি। ফাইনালে দলের পক্ষে গোল করেছেন দুই টিনএজার—মাইয়ুলু ও দেজিরে দুয়ে, উভয়ের বয়সই ১৯। ইউরোপিয়ান কাপের ফাইনালে এই প্রথম একাধিক কিশোর খেলোয়াড় গোল করলেন।

মৌসুমের ঘরোয়া লিগ ও কাপ জয়ের পর চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল পূর্ণ করেছে পিএসজি। তারা ইউরোপের নবম এবং ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে এই কীর্তি অর্জন করেছে। ১৯৯৩ সালে মার্শেইয়ের পর দ্বিতীয় ফরাসি ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতেছে তারা। পিএসজি কোচ লুইস এনরিকে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান ক্লাবের হয়ে ট্রেবল জয় করলেন। এর আগে তিনি ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনাকে এই কৃতিত্ব এনে দিয়েছিলেন। এনরিকে ও গার্দিওলা ছাড়া আর কেউ এই কীর্তি গড়তে পারেননি।

ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে হারানো চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়। এর আগে কখনও কোন দল এত বড় ব্যবধানে জয় পায়নি। দেজিরে দুয়ে ছিলেন ম্যাচের নায়ক—প্রথম গোলের অ্যাসিস্ট করার পাশাপাশি নিজে করেছেন দুটি গোল। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে প্রথম তিন গোলেই অবদান রাখার একক রেকর্ড এখন তাঁর দখলে।

এই ম্যাচে ৫ গোল হজম করে ইন্টার মিলান হয়েছে ইতিহাসে প্রথম দল, যারা ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এত গোল খেয়েছে। শেষবার এমন কিছু ঘটেছিল ১৯৬২ সালে, যখন বেনফিকা ৫-৩ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে।

ইন্টার মিলান আরও একটি রেকর্ড গড়েছে, প্রথম ক্লাব হিসেবে ফাইনালের শুরুর একাদশে ৩৫ বছর বা তার বেশি বয়সী তিন খেলোয়াড় খেলিয়েছে—ইয়ান সমার, ফ্রানচেস্কো অ্যাকারবি ও হেনরিখ মেখিতারিয়ান।

দেজিরে দুয়ে হয়েছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী ফুটবলার (১৯ বছর ৩৬২ দিন)। এই কীর্তিতে তিনি পেছনে ফেলেছেন জুড বেলিংহামকে, যিনি গত বছরের ফাইনালে ২০ বছর ৩৩৮ দিনে এই রেকর্ড করেছিলেন।

অন্যদিকে, আশরাফ হাকিমির এবারের মৌসুমে ৯টি গোল অবদানে (৪ গোল, ৫ অ্যাসিস্ট) চ্যাম্পিয়নস লিগে কোনো ডিফেন্ডারের সর্বোচ্চ যৌথ অবদান রাখার রেকর্ডে ভাগ বসিয়েছেন। এর আগে ২০০০-০১ মৌসুমে ইয়ান হার্ট একই সংখ্যক অবদান রেখেছিলেন। তাছাড়া, হাকিমি ইউরোপিয়ান কাপ ফাইনালে নিজের সাবেক ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবেও ইতিহাসে নাম লিখিয়েছেন।

ShareTweetSend

সর্বশেষ

সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

বর্ণীল আয়োজনে শুরু হলো শীতকালীন অলিম্পিক ২০২৬

বাংলাদেশে এলো প্রাইভেসি-ফার্স্ট সোশ্যাল প্ল্যাটফর্ম ‘জ্যাকটর’

রোজ ডে: ভালোবাসা সপ্তাহ শুরু আজ থেকে

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

ফেব্রুয়ারি ৭, ২০২৬
জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.