• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

পাবনায় আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন

Pabna CorrespondentbyPabna Correspondent
নভেম্বর ২৮, ২০২৬
in বাংলাদেশ
0
পাবনায় আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন

পাবনা প্রতিনিধি:

“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘গণপ্রকৌশল দিবস’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন আইডিইবি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী দেলোয়ার হোসেন। জেলা শাখার সভাপতি প্রকৌশলী মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, আইডিইবি কেন্দ্রীয় অন্তর্বতীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবীর হোসেন। এ ছাড়া বক্তব্য দেন, পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসাদ খলিল, আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, সদস্য (অর্থ) শাহাদাত জামিল চৌধুরী লিনটন, সদস্য (জনসংযোগ ও প্রচার) তৈয়ব মুকুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ প্রকৌশলী গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দক্ষতা, মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, আইডিইবি দীর্ঘদিন ধরে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংগঠনের সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।

উল্লেখ্য, সংগঠনটির পক্ষে জানানো হয়, ৮ নভেম্বর প্রতিষ্ঠা বার্ষকী ছিল। তবে ওই দিনে পালন করতে না পারায় ২৮ নভেম্বর শনিবার পালন করা হলো।

Tags: DiplomaEngineersdwnnEngineeringDayIDEBNationalEngineeringDay
ShareTweetSend

সর্বশেষ

ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘কানি’, সম্ভাব্য গতিপথ নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে অনিশ্চয়তা

ভোলা নর্থ-৩ কূপের তিন স্তরেই গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট

যৌতুকে দামি গাড়ি চেয়েছিল বরপক্ষ, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা

মুশফিককে নিয়ে মাহমুদউল্লাহর আবেগঘন বার্তা, জানালেন হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা

যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডসে আন্তর্জাতিক সম্মাননা পেলেন বাংলাদেশের নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তী

দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়ক নির্মাণে বদলে যেতে পারে পাবনার যোগাযোগব্যবস্থা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বিআরটিসিতে বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, আবেদন করবেন যেভাবে

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘কানি’, সম্ভাব্য গতিপথ নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে অনিশ্চয়তা

ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘কানি’, সম্ভাব্য গতিপথ নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে অনিশ্চয়তা

নভেম্বর ২৯, ২০২৬
ভোলা নর্থ-৩ কূপের তিন স্তরেই গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট

ভোলা নর্থ-৩ কূপের তিন স্তরেই গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট

নভেম্বর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.