• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

নিষিদ্ধ করা কনটেন্ট নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৪, ২০২৫
in প্রযুক্তি
0
নিষিদ্ধ করা কনটেন্ট নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

কভিড-১৯ ও মার্কিন নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে পূর্বে নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট রিপাবলিকান কংগ্রেসম্যান জিম জর্ডানকে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছে। মুক্ত মতপ্রকাশের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, যেসব নির্মাতাকে পূর্বে নীতি ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই নীতিগুলো আর কার্যকর নেই, তাদের ফিরিয়ে আনা হবে। তবে কারা কবে ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়। অ্যালফাবেট আরও জানিয়েছে, তারা ইউটিউবে রক্ষণশীল কণ্ঠস্বরকে মূল্যায়ন করে এবং গণতান্ত্রিক আলোচনায় এসব কণ্ঠস্বরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে ইউটিউব থেকে নিষিদ্ধ হন সাবেক এফবিআই কর্মকর্তা ড্যান বংগিনো, হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা সেবাস্টিয়ান গোরকা এবং পডকাস্টার স্টিভ ব্যানন। অ্যালফাবেট অভিযোগ করেছে, বাইডেন প্রশাসন তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপে চাপ সৃষ্টি করেছিল। এমনকি হোয়াইট হাউসের কর্মকর্তারা বারবার কভিড-১৯ সম্পর্কিত কিছু কনটেন্ট অপসারণের দাবি জানিয়েছিলেন, যদিও সেগুলো কোম্পানির নীতি ভঙ্গ করছিল না।

২০২১ সালে দায়িত্ব নেওয়ার পর বাইডেন প্রশাসন অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বিভ্রান্তিমূলক তথ্য সরাতে আহ্বান জানিয়েছিল। তবে অ্যালফাবেট স্পষ্ট করেছে, ইউটিউব ফ্যাক্ট-চেকারদের কোনো কনটেন্ট সরানো বা লেবেল করার ক্ষমতা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

এ বিষয়ে জিম জর্ডান এক্সে লিখেছেন, তাদের প্রচেষ্টার ফলেই ইউটিউব রাজনৈতিক বক্তব্যে সেন্সরশিপ শিথিল করছে। তার ভাষায়, “আমেরিকানদের আর বলা হবে না, কী বিশ্বাস করতে হবে আর কী নয়।”

Tags: #YouTube #Alphabet #ContentCreators #FreeSpeech #Misinformation #COVID19 #USElection #BanLifted #SocialMediaPolicy #OnlineFreedom #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.