• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

নববর্ষ অন্যান্য দেশের সঙ্গে উদযাপনের পরিকল্পনা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
এপ্রিল ২১, ২০২৬
in বাংলাদেশ
0
নববর্ষ অন্যান্য দেশের সঙ্গে উদযাপনের পরিকল্পনা

আগামীতে বাংলা নববর্ষ অন্যান্য দেশের সঙ্গে আঞ্চলিকভাবে উদযাপনের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, ইরানের নববর্ষ নওরোজ অনেক দেশে একসঙ্গে উদযাপিত হয়, বাংলা নববর্ষ নিয়েও তেমনি আঞ্চলিক উদযাপন সম্ভব কিনা আগামী বছর তা খতিয়ে দেখা হবে। এটি এক ধরনের সাংস্কৃতিক কূটনীতি (কালচারাল ডিপ্লোম্যাসি) তৈরি করতে পারে।

প্রধানমন্ত্রী এই উৎসবকে গুরুত্ব দিচ্ছেন জানিয়ে উপদেষ্টা বলেন, “আমরা সবরকম জাতিগোষ্ঠীকে একত্র করে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলি, এই উৎসবটা সবাইকে চমৎকারভাবে মানিয়ে নেয়।” তিনি উল্লেখ করেন, ১৪ এপ্রিল শুধু বাংলাদেশের নয়, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ভারতের একটি অংশেরও নববর্ষ। এ জন্য আগামী উৎসবে আঞ্চলিকভাবে পালন উপযোগী কিনা তা যাচাই করতে প্রতিবেশী দেশ ভারত, ভুটান, মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

উপদেষ্টা আরও জানান, এবারের বৈশাখী উৎসব অত্যন্ত বর্ণাঢ্য ও আনন্দমুখর হয়েছে, যদিও অনেকেই আশঙ্কা দেখানোর চেষ্টা করেছিলেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বৈশাখকে কেন্দ্র করে শুধু ৩-৪ দিন নয়, মাসব্যাপী নানা কর্মসূচি ও উৎসব চালু করতে।

আসন্ন ঈদে নতুন বাস ভাড়া কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া যৌক্তিকভাবে বাড়ানোর আলোচনা চলছে। প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হবে। জিনিসপত্রের দাম বাড়লেও তা যাতে অযৌক্তিক না হয়, সেদিকে কঠোর নজরদারি থাকবে। এছাড়া জ্বালানি তেলের বর্তমান চাহিদা অবৈধ মজুদ ও পাচারের কারণে সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর বাসস্ট্যান্ডগুলোর মানোন্নয়নে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: BengaliNewYearCulturalDiplomacydwnnPohelaBoishakhRegionalCelebration
ShareTweetSend

সর্বশেষ

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ

মস্তিষ্কের সংকেত শনাক্তকরণ প্রযুক্তি অধিগ্রহণ করল অ্যাপল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

সেপ্টেম্বর ২০, ২০২৬
মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

সেপ্টেম্বর ২০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.