• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

দেশে একই দিনে মুক্তি পাচ্ছে ভয়ংকর দুই ভৌতিক সিনেমা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ৭, ২০২৫
in বিনোদন
0
দেশে একই দিনে মুক্তি পাচ্ছে ভয়ংকর দুই ভৌতিক সিনেমা

বিশ্বব্যাপী একসঙ্গে মুক্তি পেতে চলেছে দুটি ভিন্ন দেশের ভয়ংকর ভৌতিক সিনেমা—একটি হলিউডের ‘ওয়েপনস’ এবং অন্যটি তুর্কি সুপারন্যাচারাল হরর সিরিজের নতুন সংযোজন ‘সিকিন ৮’। এই দুটি সিনেমা একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে, দর্শকরা সিনেমা হলে উপভোগ করতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।

সাম্প্রতিক সময়ে হরর ঘরানার সিনেমার জনপ্রিয়তা বিশ্বজুড়ে বেড়েছে। দর্শক চাহিদা বাড়ায় নির্মাতারাও এই ঘরানার দিকে ঝুঁকছেন। মার্কিন সংস্থা কমস্কোর-এর এক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর উত্তর আমেরিকায় মোট টিকিট বিক্রির ১৭ শতাংশ এসেছে হরর চলচ্চিত্র থেকে। ২০২৪ সালে এই হার ছিল ১১ শতাংশ, যেখানে এক দশক আগে তা ছিল মাত্র ৪ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, হরর সিনেমা সব সময়ই মানুষের ভেতরের উদ্বেগ ও আতঙ্ক থেকে মুক্তির এক ধরনের প্রতিচ্ছবি। আধুনিক হরর সিনেমাগুলোতে মহামারি-পরবর্তী দুনিয়ার বিভীষিকা, কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়, শরীরের ওপর নিয়ন্ত্রণ হারানোর আতঙ্ক কিংবা বর্ণবাদের মতো বিষয় উঠে আসছে। ঠিক এমনই দুই ভিন্ন আঙ্গিকের হরর সিনেমা এবার দর্শকদের জন্য অপেক্ষা করছে।

‘ওয়েপনস’ পরিচালনা করেছেন জ্যাক ক্রেগার। রহস্যময় এই আমেরিকান হরর থ্রিলার সিনেমাটিতে অভিনয় করেছেন যশ ব্রোলিন, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস, অ্যামি ম্যাডিগানসহ আরও অনেকে।

অন্যদিকে, তুরস্কের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘সিকিন ৮’ পরিচালনা করেছেন অ্যালপার মেস্তকি। এবারের কাহিনিতে ‘অরহান’ নামের চরিত্রকে প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা আগের কিস্তিগুলো থেকে কিছুটা আলাদা আঙ্গিকের।

ভৌতিক সিনেমার দুনিয়ায় নতুন মাত্রা যোগ করতে চলেছে এই দুই চলচ্চিত্র। আগামী ৮ আগস্ট সারা বিশ্বের মতো বাংলাদেশের সিনেমা হলে—বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে—প্রদর্শিত হবে ‘ওয়েপনস’ এবং ‘সিকিন ৮’।

ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

সেপ্টেম্বর ২২, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.