• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ৯, ২০২৫
in বাংলাদেশ
0
দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সম্প্রতি ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর—লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিনে সাইবার হামলার পর বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও এ বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরে দেশের সব বিমানবন্দর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনাপত্র পাঠানো হয়েছে।

বেবিচকের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সাইবার হামলার প্রেক্ষিতে বাংলাদেশের বিমান পরিবহন ব্যবস্থাকে নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। সাইবার নিরাপত্তা সংক্রান্ত কোনো অস্বাভাবিকতা বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে জানাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, নিয়মিত পরিবর্তন করতে হবে এবং একাধিক প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক ইমেইল বা লিংকে ক্লিক না করা, সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার) অচেনা লিংক বা ফাইল না খোলা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ ছাড়া সরকারি ও দাপ্তরিক কাজে বেবিচকের অফিসিয়াল ইমেইল ডোমেইন ব্যবহার, গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ রাখা এবং পেনড্রাইভ ব্যবহারের আগে ভাইরাস স্ক্যান করার নির্দেশও দেওয়া হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, গত মাসে কুর্মিটোলায় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে জানানো হয়, সম্প্রতি ইউরোপের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার কারণে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখতে হয়েছিল। তাই বাংলাদেশেও আগাম প্রস্তুতির অংশ হিসেবে সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.