• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৭, ২০২৬
in বাংলাদেশ
0
দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে টানা কয়েক দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। এতে বাংলাদেশ ও ভারতের দুই প্রান্তের বন্দরে পণ্যজট ও যানজটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি শিল্পকারখানায় কাঁচামাল সরবরাহ এবং বাজারে পণ্য সরবরাহব্যবস্থায়ও বিঘ্ন ঘটতে পারে। তবে এ সময়ে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. আ. সাত্তার জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে, বাংলাদেশে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছেন ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টরা। তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল কাস্টমস ও বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ছুটি শেষে ২৫ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, ভৌগোলিক অবস্থান এবং কলকাতার সঙ্গে স্বল্প দূরত্বের কারণে আমদানিকারকদের কাছে বেনাপোল স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব প্রায় ৮৪ কিলোমিটার। এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে কয়েক শ ট্রাক পণ্য বাংলাদেশে প্রবেশ করে। একইভাবে বাংলাদেশ থেকেও পণ্যবাহী ট্রাক ভারতে যায়। শিল্পকারখানার কাঁচামাল ছাড়াও বিভিন্ন ধরনের খাদ্যপণ্য আমদানি করা হয় এ পথে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভারত থেকে আমদানি করা পণ্যের একটি বড় অংশ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসে। ফলে দীর্ঘ সময় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলে পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হতে পারে। এর প্রভাব বাজারেও পড়ার আশঙ্কা রয়েছে।

বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম জিয়া বলেন, এক দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের বন্দরে পণ্যজট তৈরি হয়। সে ক্ষেত্রে টানা কয়েক দিন কার্যক্রম বন্ধ থাকলে পণ্যবাহী ট্রাকের জট আরও বাড়তে পারে। বর্তমানে এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। এ ছাড়া চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন প্রায় তিন হাজার পাসপোর্টধারী যাত্রী বেনাপোল-পেট্রাপোল পথে যাতায়াত করেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী চলাচল থেকে প্রায় ৩০ লাখ টাকা রাজস্ব পায়।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশেও ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। ২৫ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আরও জানান, পূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ মাছ পাঠালে তা খালাসের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, দুর্গাপূজার ছুটির বিষয়ে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ সময়ে পণ্য খালাস শেষে ভারতীয় ট্রাকচালকেরা খালি ট্রাক নিয়ে দেশে ফিরতে পারবেন। তিনি জানান, ২৫ অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে কোনো বাধা থাকবে না। পূজার সময়ে যাত্রীর চাপ বাড়ার সম্ভাবনা বিবেচনায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীসেবা বাড়াতে ইমিগ্রেশন ডেস্কে কর্মকর্তার সংখ্যাও বাড়ানো হয়েছে।

Tags: BangladeshIndiaTradeBenapoleBenapoleLandPortdwnnPetrapole
ShareTweetSend

সর্বশেষ

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ, তাঁর দর্শনে প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ

দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ফুটবলে প্রথমবার কাগজের বদলে ব্যবহার হলো ইলেকট্রনিক কার্ড

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের শ্রমবাজারে নতুন সম্ভাবনা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ, তাঁর দর্শনে প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ, তাঁর দর্শনে প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ

অক্টোবর ১৭, ২০২৬
দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি

দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি

অক্টোবর ১৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.