• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

তারুণ্য ধরে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৮টি ‘সুপারফুড’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১৪, ২০২৬
in অন্যান্য
0
তারুণ্য ধরে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৮টি ‘সুপারফুড’

বয়স বাড়া জীবনের এক অনিবার্য সত্য। কিন্তু সময় এগোলেও তারুণ্যের তেজ আর ত্বকের সতেজতা ধরে রাখতে চান না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অনেকে বয়সের ছাপ লুকাতে দামি ক্রিম, লোশন বা সেরামের ওপর ভরসা করেন। তবে রূপবিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বলছেন, ভেতর থেকে সঠিক পুষ্টি না পেলে শুধু বাইরের যত্ন ত্বককে দীর্ঘমেয়াদে সুন্দর রাখতে পারে না। প্রতিদিনের খাদ্যাভ্যাসের সরাসরি প্রভাব পড়ে ত্বকের নমনীয়তা, কোলাজেন উৎপাদন ও সামগ্রিক স্বাস্থ্যে। শরীরে অক্সিডেটিভ স্ট্রেস (কোষের ক্ষয়) ও ইনফ্লামেশন (প্রদাহ) দ্রুত বুড়িয়ে যাওয়ার প্রধান কারণ। কিছু খাবার এই ক্ষয় রোধ করে তারুণ্য ধরে রাখতে জাদুর মতো কাজ করে, আবার কিছু খাবার বার্ধক্যের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

দীর্ঘস্থায়ী তারুণ্য ধরে রাখতে যা খাবেন:

প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার কোলাজেন ধরে রাখতে ও কোষ পুনর্গঠনে সহায়তা করে।

ব্রকলি: পুষ্টির পাওয়ার হাউস এই সবজি ভিটামিন সি ও কে-তে ভরপুর। ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা ত্বক টানটান রাখে। এ ছাড়া ক্যালসিয়াম হাড় ভালো রাখে এবং লুটেন মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।

লাল ক্যাপসিকাম: এটি অ্যান্টিঅক্সিডেন্টের খনি। ক্যারোটিনয়েডসমৃদ্ধ এই সবজির প্রদাহবিরোধী গুণ সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে।

পালংশাক: ত্বকের আর্দ্রতার উৎস পালংশাক শরীরকে সজল রাখে। ভিটামিন এ, সি, ই, কে ও আয়রন কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। ভিটামিন এ চুলের স্বাস্থ্যও ভালো রাখে।

মিষ্টিআলু: বিটাক্যারোটিনের জন্য এর রং কমলা। শরীর এটিকে ভিটামিন এ-তে রূপান্তর করে, যা ত্বকের নমনীয়তা ফিরিয়ে আনে এবং নতুন কোষ গজাতে সাহায্য করে।

অ্যাভোকাডো: সুস্থ চর্বির জাদুকরি ফল অ্যাভোকাডোতে থাকা ফ্যাটি অ্যাসিড শরীরের ভেতরের প্রদাহ কমায়। নারীদের ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়াতে এটি বিশেষ কার্যকর।

পেঁপে: প্যাপেইন এনজাইমযুক্ত পেঁপে হজমশক্তি বাড়ায়। এর গাঁজন করা নির্যাস আলঝেইমার ও ডিমেনশিয়ার মতো বয়সজনিত রোগ প্রতিরোধে সহায়ক।

বাদাম: কাঠবাদাম ও আখরোটের ভিটামিন ই ত্বকের আর্দ্রতা ধরে রাখে। আখরোটের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের কোষের ঝিল্লি মজবুত করে। তবে খোসাসহ বাদাম খাওয়া ভালো, কারণ খোসা ফেললে অর্ধেক অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়।

ডালিমের দানা: কোষের শক্তিবর্ধক ডালিমে থাকা পুনিক্যালাজিন ও ইউরোলিথিন এ মাইটোকন্ড্রিয়ার স্বাস্থ্য ভালো রাখে, যা বয়স বাড়ার সঙ্গে পেশির ক্ষয় রোধ করে।

বয়স দ্রুত বাড়িয়ে দেয় যে ক্ষতিকর খাবার:

অতিরিক্ত চিনি প্রোটিন বা চর্বির সঙ্গে মিশে গ্লাইকেশন প্রক্রিয়ায় ক্ষতিকর উপাদান তৈরি করে, যা কোলাজেন ও ইলাস্টিন ধ্বংস করে দ্রুত বুড়িয়ে দেয়। তাই এই খাবারগুলো এড়িয়ে চলা জরুরি:

ভাজাপোড়া ও অতিরিক্ত ঝাল খাবার: উচ্চ তাপমাত্রায় ভাজা খাবার ফ্রি র্যাডিক্যাল তৈরি করে, যা ডিএনএ ক্ষতিগ্রস্ত করে ও ত্বকে বলিরেখা ফেলে। অতিরিক্ত ঝাল রক্তনালির প্রসার ঘটিয়ে মুখে লালচে বা বেগুনি দাগ ফেলতে পারে।

চিনি ও ডালডা: চিনি কোলাজেন তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, ফলে ত্বক ঝুলে যায় ও ব্রণ বাড়ে। ডালডার ট্রান্সফ্যাট খারাপ কোলেস্টেরল বাড়ায় এবং সূর্যের আলোতে ত্বককে সংবেদনশীল করে তোলে।

প্রক্রিয়াজাত মাংস ও পোড়া গ্রিল: এতে থাকা সোডিয়াম ও সালফাইট ত্বককে পানিশূন্য করে। উচ্চ তাপমাত্রায় পোড়ানো মাংস ধমনি শক্ত করে এবং মানসিক অবসাদ ও আলঝেইমারের ঝুঁকি বাড়ায়।

কোমল পানীয়, ক্যাফেইন ও অ্যালকোহল: কোমল পানীয় ও এনার্জি ড্রিংকসে থাকা অতিরিক্ত চিনি কোষের বয়স দ্রুত বাড়ায়। ক্যাফেইন শরীরকে পানিশূন্য ও ত্বক শুষ্ক করে। অ্যালকোহল ভিটামিন এ ও অন্যান্য পুষ্টি ধ্বংস করে নতুন কোষ গঠনে বাধা দেয়।

মনে রাখতে হবে, তারুণ্য ধরে রাখার মানে সব পছন্দের খাবার বন্ধ করে দেওয়া নয়। আসল চাবিকাঠি সুষম ও বৈজ্ঞানিক ডায়েট মেনে চলা। প্লেটে যত বেশি রঙিন শাকসবজি ও ফলমূল রাখবেন, ত্বক ও শরীর তত দীর্ঘ সময় সতেজ ও চিরসবুজ থাকবে।

সূত্র: হেলথ লাইন ও গুড ফুড

Tags: AntiAgingDietCollagenBoostdwnnHealthySkinSuperfoodsForYouth
ShareTweetSend

সর্বশেষ

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ

মস্তিষ্কের সংকেত শনাক্তকরণ প্রযুক্তি অধিগ্রহণ করল অ্যাপল

এইচআইভি সংক্রামণ বৃদ্ধিতে ফিজিতে ‘জাতীয় সংকট’ ঘোষণা

ভাসমান হাসপাতাল স্বাস্থ্য তরী: চরাঞ্চলে চিকিৎসার নতুন আলো

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

সেপ্টেম্বর ১৯, ২০২৬
‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

সেপ্টেম্বর ১৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.