• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

তথ্য মন্ত্রণালয় ও বাফুফের মিশন সফল বিশ্বকাপ ফুটবল দেখাবে বিটিভি, সঙ্গী টি-স্পোর্টস

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ৪, ২০২৬
in খেলাধুলা
0
তথ্য মন্ত্রণালয় ও বাফুফের মিশন সফল বিশ্বকাপ ফুটবল দেখাবে বিটিভি, সঙ্গী টি-স্পোর্টস

তথ্য মন্ত্রণালয় ও বাফুফের মিশন সফল। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর সরাসরি সম্প্রচার নিয়ে জটিলতার অবসান হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মন্ত্রণালয় এবং বাফুফের প্রচেষ্টায় সকল সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বিটিভির পক্ষ থেকে অনুমোদনের জন্য ফিফাকে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদনপ্রাপ্তি সাপেক্ষে আজ-কালের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসবে।

দীর্ঘ আলোচনা আর দেনদরবারের পর বিশ্ব ফুটবলের শাসক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে নেয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দেশের ক্রীড়াপ্রেমী জনগণ বিশ্বকাপের দেখা থেকে যেন বঞ্চিত না হয়, সেদিকটায় নজর রেখে সরকারের পক্ষ থেকে শর্তসাপেক্ষে স্বত্ব ক্রয়ের সম্মতি পায় বিটিভি। বিশ্বকাপ সম্প্রচার জটিলতায় শুরু থেকেই সরকারের পক্ষ থেকে ফিফা থেকে স্বত্ব কেনা সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্প্রিংবককে জানিয়ে দেওয়া হয়, ২০২২ বিশ্বকাপের মতো শতকোটি টাকা ব্যয় করে বিটিভি সম্প্রচার স্বত্ব কিনবে না। ফলে সৃষ্টি হয় সম্প্রচার জটিলতা।

এক পর্যায়ে স্প্রিংবক স্বত্ব ফিফার কাছে ফিরিয়ে দিলে নতুন করে আলোচনা শুরু করে সরকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন। শুরু থেকেই তারা বিটিভির নামে সম্প্রচার স্বত্ব ক্রয়ের পুরো অর্থ টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার বিক্রি করে জোগাড়ের জন্য নানা পথে এগোতে থাকেন।

সরকারের দৃঢ় অবস্থানের কারণে শুরুতে স্প্রিংবকের ১৫২ কোটি টাকার অস্বাভাবিক প্রস্তাবটি প্রায় শতকরা ৭২ ভাগ কমিয়ে ৪০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। সরকারের এই সাফল্যে আরেক দফা স্পষ্ট হয়ে যায়, ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব নিয়ে কী পরিমাণ দুর্নীতি করা হয়েছে। সেবারের এই দুর্নীতি সরকারের নানা পর্যায়ে সংশ্লিষ্টতা থাকলেও মধ্যস্থতাকারী বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এবারও সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্প্রিংবক তেমন এক প্রচেষ্টা চালালেও শেষ পর্যন্ত তারা সরকারের দৃঢ় অবস্থানের কারণে সফল হতে পারেনি।

সূত্র জানায়, ডিজিটাল স্বত্বের জন্য বেশ কয়েকটি মোবাইল কোম্পানি এবং স্যাটেলাইট কোম্পানির সঙ্গে সরকারের দায়িত্বশীল দুই মন্ত্রী দফায় দফায় বৈঠক করেন। সম্প্রচার স্বত্ব ক্রয়ে ব্যয় করা অর্থ তাদের মধ্যে বণ্টন করে দিতে নানা প্রস্তাব দেন তারা। সবশেষ গতকাল বুধবারের বৈঠকে সবাই একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পেরেছে বলে সভা সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকে নানা স্যাটেলাইট টেলিভিশনের প্রসঙ্গে উঠলেও টি-স্পোর্টস খানিকটা এগিয়ে যায় টেকনিক্যাল কারণ। ফিফা ইভেন্ট সম্প্রচারের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন (সম্প্রচার নিরাপত্তা পদ্ধতি) সুবিধা দেশের চারটি স্যাটেলাইট চ্যানেল—টি-স্পোর্টস, নাগরিক টিভি, জিটিভি ও মাছরাঙা—ছাড়া আর কারও নেই, এর বাইরে বিটিভি থাকলেও সেটির সিস্টেম আপডেট করা হয়নি। এ ছাড়া বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করতে টি-স্পোর্টসের শুরু থেকেই আগ্রহ থাকায় শেষ পর্যন্ত তাদের বিবেচনায় এগিয়ে রাখা হয়েছে। বিটিভি ও টি-স্পোর্টস যৌথভাবে বিশ্বকাপ ফুটবল ২০২৬ সম্প্রচার করবে।

Tags: bangladeshBTVdwnnFIFAWorldCup2026TSports
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.