• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

ঢাকায় আসার তারিখ জানালেন আতিফ আসলাম

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ৯, ২০২৬
in বিনোদন
0
ঢাকায় আসার তারিখ জানালেন আতিফ আসলাম

আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছরের স্থগিত হওয়া কনসার্টটি পুনরায় আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর তারা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিল যে সুযোগ পেলেই এই আয়োজন আবারও ফিরিয়ে আনবেন। গত কয়েক মাসে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। যারা তাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেছেন, ২৪ জুলাই তারা গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতে চান।

আয়োজকরা আরও জানিয়েছেন, এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়; এটি দর্শকদের প্রতি দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের আস্থা ও ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে। এদিকে আতিফ আসলাম তার ফেসবুকে নিশ্চিত করেছেন যে রাজধানী ঢাকায় ২৪ জুলাই তার এই কনসার্ট অনুষ্ঠিত হবে এবং পূর্বাচল ৩শ ফিট এলাকায় এই আয়োজনের স্থান নির্ধারণ করা হয়েছে।

Tags: AtifAslamAtifInDhakaDhakaConcertdwnnMainStageShow
ShareTweetSend

সর্বশেষ

গ্যাবনকে হারিয়ে ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে ‘ই’ গ্রুপের ফাইনালে বাংলাদেশ

‘দ্য ওডিসি’ চলচ্চিত্রের অভাবনীয় বৈশ্বিক সাফল্য: বক্স অফিসে আয় ছাড়াল ১.৮ বিলিয়ন ডলার

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমোদন দিল বায়েরা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ এ জ্বালানি সরবরাহ শুরু, ইউনিট-১ এর প্রথম রিফুয়েলিংয়ের জন্য সরবরাহ সম্পন্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার: মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

নাসার গবেষণায় বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা সুলতানা: চাঁদ ও মঙ্গলের মিশনের জন্য তৈরি হচ্ছে অভিনব সেন্সর

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

গ্যাবনকে হারিয়ে ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে ‘ই’ গ্রুপের ফাইনালে বাংলাদেশ

গ্যাবনকে হারিয়ে ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে ‘ই’ গ্রুপের ফাইনালে বাংলাদেশ

অক্টোবর ২৯, ২০২৬
‘দ্য ওডিসি’ চলচ্চিত্রের অভাবনীয় বৈশ্বিক সাফল্য: বক্স অফিসে আয় ছাড়াল ১.৮ বিলিয়ন ডলার

‘দ্য ওডিসি’ চলচ্চিত্রের অভাবনীয় বৈশ্বিক সাফল্য: বক্স অফিসে আয় ছাড়াল ১.৮ বিলিয়ন ডলার

অক্টোবর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.