ব্যান্ট (BANT DFW)–এর উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের মোবাইল কনস্যুলার সেবা ১১ জানুয়ারি ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের ডালাস, টেক্সাসে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এ সেবাকেন্দ্রে পাসপোর্ট নবায়ন, নো ভিসা সিল, জন্মনিবন্ধন সংক্রান্ত সনদ, পাওয়ার অব অ্যাটর্নি ও অন্যান্য জরুরি কনস্যুলার কার্যক্রম সহজ, দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়।
এই আয়োজন ডালাস–ফোর্ট ওয়ার্থ অঞ্চলে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এতে দূরবর্তী শহরে দূতাবাসে যেতে না হয়েই প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়। আয়োজক সংগঠন ব্যান্ট (BANT DFW) উপস্থিত সবার ধৈর্য, শৃঙ্খলা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সেবায় ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কনস্যুলার কার্যক্রম চালু রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, যা কমিউনিটির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় সেবার সেতুবন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।



