• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ৯, ২০২৬
in প্রযুক্তি
0
টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে টিকটকের কমিউনিটি গাইডলাইনের ফাঁদে পড়েছে বাংলাদেশের অনেক কনটেন্ট ক্রিয়েটর। গাইডলাইন লঙ্ঘনের দায়ে এ সময়ে বাংলাদেশ থেকে ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও মুছে ফেলেছে চীনের ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটি। বুধবার (৮ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিকটক। প্রতিষ্ঠানটির তথ্যমতে, নীতিমালা লঙ্ঘনকারী ভিডিওগুলোর মধ্যে ৯৪ দশমিক ৪ শতাংশই প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে মোট ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও সরানো হয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়, তবে পরবর্তী যাচাই শেষে ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও আবারও প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বছরের প্রথম প্রান্তিকে বিভিন্ন ভিডিও থেকে ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি মন্তব্য মুছে ফেলা হয়েছে। একই সময়ে ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্টও অপসারণ করা হয়েছে।

টিকটকের তথ্য অনুযায়ী, অপসারিত ভিডিওগুলোর ১৮ দশমিক ৬ শতাংশে সংবেদনশীল বিষয়বস্তু ছিল, যা প্ল্যাটফর্মের কনটেন্ট নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া ১২ দশমিক ৬ শতাংশ ভিডিও নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা লঙ্ঘনের কারণে সরিয়ে দেওয়া হয়েছে।

Tags: CommunityGuidelinesContentRemovaldwnnSocialMediaTikTok
ShareTweetSend

সর্বশেষ

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের শ্রমবাজারে নতুন সম্ভাবনা

মর্যাদাপূর্ণ ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা

ফাইনালে ৪ রানে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

অক্টোবর ১৬, ২০২৬
মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

অক্টোবর ১৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.