পালংশাকের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু অনেকের কাছে টক পালংশাক বা সোরেল অপরিচিত। দেখতে পালংশাকের মতো হলেও এর পাতা ছোট, সবুজ এবং সামান্য লোমযুক্ত। পাহাড়ি এলাকায় সহজেই জন্মানো এই শাককে অনেক সময় বন্য ঘাসও বলা হয়। স্বাদে টক হওয়ায় এটি দিয়ে তৈরি সবজি ও চাটনি অত্যন্ত সুস্বাদু।
পুষ্টিগুণ
সোরেল বা টক পালংশাকে রয়েছে প্রচুর ক্যালোরি, কার্বোহাইড্রেট, ফাইবার এবং ভিটামিন সি। এছাড়াও ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, তামা, আয়রন, পটাশিয়াম, ভিটামিন বি৬, ফসফরাস ও রিবোফ্লাভিনও থাকে। ভিটামিন সি-এর প্রাচুর্য থাকার কারণে এটি প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।
স্বাস্থ্য উপকারিতা
রক্তে শর্করা নিয়ন্ত্রণে: উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় সোরেল রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না এবং তা নিয়ন্ত্রণে সাহায্য করে।
হৃদরোগ প্রতিরোধে সহায়ক: এক কাপ সোরেলের পাতায় প্রায় ৩৩ গ্রাম ম্যাগনেসিয়াম থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের উপস্থিতি হৃদস্বাস্থ্যের জন্য উপকারী।
উচ্চ রক্তচাপ কমাতে: প্রাণীজ গবেষণায় দেখা গেছে, সোরেল উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।
শরীর ডিটক্সে: তাজা সোরেলের পাতার রসে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড রয়েছে, যা শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়। তবে সতর্ক থাকতে হবে—৪-৫ গ্রামের বেশি তাজা পাতার রস একবারে খাওয়া উচিত নয়।



