• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ২০, ২০২৫
in খেলাধুলা
0
জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

ক্রিকেটপ্রেমীদের চোখ কপালে তুলে দিল বুধবারের ঘটনা। হঠাৎ করেই আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিং তালিকা থেকে উধাও হয়ে গেলেন ভারতের দুই মহাতারকা—রোহিত শর্মা ও বিরাট কোহলি। গত সপ্তাহে যেখানে রোহিত ছিলেন দুই নম্বরে আর কোহলি চার নম্বরে, সেখানে হঠাৎ তাদের নাম নেই শীর্ষ ১০০-এর মধ্যেও।

স্বাভাবিকভাবেই ক্রিকেট দুনিয়ায় শুরু হয় জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে #RohitSharma ও #ViratKohli ট্রেন্ড করতে থাকে। কেউ ধরে নিলেন তারা হয়তো গোপনে অবসর নিয়েছেন, আবার কেউ ভাবলেন—আইসিসির নীতিতে কোনো বড় পরিবর্তন এসেছে কি না।

শেষ পর্যন্ত রহস্য ভাঙল। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির মুখপাত্র স্বীকার করেন, এটি আসলে একটি ‘প্রযুক্তিগত ত্রুটি’। তিনি বলেন, “আজকের র‍্যাঙ্কিং টেবিলে একটি ভুল হয়েছিল, যা ইতিমধ্যে সংশোধন করা হয়েছে।” তবে আইসিসির ওয়েবসাইটে এখনো ১০ আগস্টের সর্বশেষ আপডেট দেখানো হচ্ছে, তাই আনুষ্ঠানিক তালিকায় পরিবর্তনটি প্রতিফলিত হতে কিছুটা সময় লাগবে।

রোহিত ও কোহলিকে বাদ দেওয়ার মতো কোনো যৌক্তিকতা নেই। দুজনই ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ঐতিহাসিক শিরোপাজয়ের নায়ক ছিলেন। ফাইনালে রোহিতের দারুণ ইনিংস ভারতকে এনে দিয়েছিল ১০ বছরের মধ্যে প্রথম আইসিসি ওয়ানডে ট্রফি। অন্যদিকে গ্রুপ পর্বে নিয়মিত রান করে দলের ভরসা হয়ে উঠেছিলেন কোহলি।

ঠিক এক সপ্তাহ আগেও রোহিত ছিলেন শুধু শুভমন গিলের পিছনে, দুই নম্বরে। কোহলি ছিলেন চারে, ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে। হঠাৎ এই দুই কিংবদন্তি নাম তালিকা থেকে উধাও হয়ে গেলে বিভ্রান্তি তৈরি হওয়াটা স্বাভাবিক। সর্বশেষ অস্থায়ী তালিকায় গিল শীর্ষস্থানে রয়েছেন ৭৫৬ পয়েন্ট নিয়ে, আর রোহিত ও কোহলির অনুপস্থিতিতে বাবর আজম উঠে গেছেন দুই নম্বরে।

আইসিসির ব্যাখার পর সমর্থকরা খানিকটা স্বস্তি পেলেও এখন অপেক্ষা শুধু সংশোধিত র‍্যাঙ্কিং আবার কবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।

Tags: #RohitSharma #ViratKohli #ICCRanking #CricketNews #ODI #IndianCricket #CricketUpdates #BabarAzam #SportsNews #CricketWorld #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে জমজমাট বিজ্ঞান মেলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

টাইম টিভির যুগপূর্তিতে বাংলাদেশি কমিউনিটির প্রশংসায় হেকিম জেফরি

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

সেপ্টেম্বর ৩০, ২০২৬
লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.