• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রবাসী

জাতিসংঘের মঞ্চে বাংলাদেশি কিশোরী: প্রতিভা ও নেতৃত্বে অনন্য এক গল্প

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
in প্রবাসী
0
জাতিসংঘের মঞ্চে বাংলাদেশি কিশোরী: প্রতিভা ও নেতৃত্বে অনন্য এক গল্প

বিশ্বজুড়ে আলোচিত শিশু কিশোরীদের মধ্যে উল্লেখযোগ্য নাম ফাতিহা আয়াত। লেখক, পরিবেশবাদী সংগঠক ও মানবাধিকার সচেতনতা কার্যক্রমে যুক্ত এই বাংলাদেশি কিশোরী ২০১১ সালের ১৩ অক্টোবর রাজধানী ঢাকাতে জন্মগ্রহণ করে এবং বর্তমানে পরিবারসহ নিউ ইয়র্কে বসবাস করছে। হিজাব পরেই আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে অংশ নেওয়ায় অনেকেই তাকে ‘হিজাবিকন্যা’ নামে চেনেন।

মাত্র পাঁচ বছর বয়সে ২০১৭ সালে ন্যাশনাল ম্যাথমেটিকস পেন্টাথলনে সাফল্য অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পায় ফাতিহা। পরে ২০১৮ সালে সাত বছর বয়সে জাতিসংঘর ইকোসক চেম্বারে জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য দেয় এবং ২০১৯ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনেও শিশু অধিকার ও বৈষম্য নিয়ে কথা বলে। জলবায়ু ইস্যুতে কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বক্তা হিসেবে অংশ নেয়।

অল্প বয়সেই তার তিনটি বই প্রকাশিত হয়েছে- Bear with a Bear, Sisters’ Reunion ও Diary of Muslim Kid। পাশাপাশি CHIL&D নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য Climate, Health, Information, Learning & Development বিষয়ে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে।

শিক্ষাজীবনেও রয়েছে সাফল্যের ছাপ। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনর গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রামে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষায় সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। একই সঙ্গে পবিত্র কোরআন হিফজও করছে সে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে সনদ অর্জনের পাশাপাশি ইউনিসেফ ও ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটসহ একাধিক সংস্থার স্বীকৃতি পেয়েছে। নর্থ আমেরিকান বাংলাদেশি কমিউনিটিতে অবদানের জন্য NRB Special Talent Award-ও লাভ করে।

ভবিষ্যতে জেনেটিক বিজ্ঞানী হয়ে শিশুদের পুষ্টিকর খাদ্য উন্নয়নে কাজ করতে চায় ফাতিহা। অল্প বয়সেই অর্জন ও স্বপ্ন দুই মিলিয়ে সে আজ নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম।

ShareTweetSend

সর্বশেষ

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

খেলার জগতও দখল করে নিচ্ছে এআই

অপরাজিত থেকেই সুপার এইটে ভারত

জাতিসংঘের মঞ্চে বাংলাদেশি কিশোরী: প্রতিভা ও নেতৃত্বে অনন্য এক গল্প

প্রথম বাংলাদেশি এমডি থেকে আন্তর্জাতিক স্বীকৃতি,শেহজাদ মুনিমের অনুপ্রেরণার গল্প

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
খেলার জগতও দখল করে নিচ্ছে এআই

খেলার জগতও দখল করে নিচ্ছে এআই

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.