চোখ হচ্ছে সৌন্দর্যের অন্যতম প্রধান উপাদান। তবে চোখের নিচে কালো দাগ সৌন্দর্যকে ম্লান করে দেয় অনেকটাই। বিশেষজ্ঞদের মতে, এই কালো দাগ ও ফোলাভাব মানসিক চাপ, ক্লান্তি এবং অবসাদের প্রকাশ। এমনকি অল্প বয়সীদেরও বয়স্ক দেখাতে পারে এই দাগ। তবে ঘরোয়া উপায়ে, বিশেষ করে মাত্র তিনটি সহজলভ্য সবজির ব্যবহারে এই সমস্যার সমাধান সম্ভব।
শসার রস:
শসা ব্যবহারে চোখে তাৎক্ষণিক আরাম পাওয়া যায়। এটি চোখের নিচের কালো দাগ দূর করে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল ও সতেজ। শসা স্লাইস করে অথবা রস বের করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর চোখের ওপর রাখুন ১৫-২০ মিনিট। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আলুর রস:
আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান, যা চোখের নিচের কালো দাগ হালকা করে এবং ফোলাভাব কমায়। দিনে একবার আলুর রস তুলায় নিয়ে চোখের চারপাশে আলতো করে লাগান। ১৫ মিনিট রেখে দিন, তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
টমেটোর রস:
টমেটোও প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। এটি চোখের নিচের কালো দাগ হালকা করতে সাহায্য করে। টমেটোর রস চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। খেয়াল রাখবেন যেন রস চোখে না যায়। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
রূপ বিশেষজ্ঞদের মতে, এই তিনটি সবজি নিয়মিত ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যেই চোখের নিচের কালো দাগ ও ফোলাভাব অনেকটা হালকা হয়ে যাবে। এতে চোখ ফিরে পাবে তার প্রাকৃতিক দীপ্তি ও সৌন্দর্য।



