• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

চীনে ভিসা ছাড়া প্রবেশের সময়সীমা বাড়ল, সুবিধা পাচ্ছে যারা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
নভেম্বর ৪, ২০২৫
in আন্তর্জাতিক
0
চীনে ভিসা ছাড়া প্রবেশের সময়সীমা বাড়ল, সুবিধা পাচ্ছে যারা

চীন ভিসা-মুক্ত প্রবেশের (ভিসা-ফ্রি এন্ট্রি) সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে। সোমবার (৪ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্স, জার্মানি, স্পেনসহ বিশ্বের ৪৫টি দেশের নাগরিকরা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন। তবে এই সুবিধার তালিকায় নেই যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ নভেম্বর থেকে এই সুবিধা তালিকায় যুক্ত হবে সুইডেনও। চীনের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপের ৩২টি দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আমেরিকা ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ভিসা-মুক্ত প্রবেশের আওতায় থাকবে।

আগে যেসব দেশের নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের মেয়াদ চলতি বছরের শেষে শেষ হতে যাচ্ছিল— তাদের জন্য সেই সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে চীন। কোভিড-১৯-পরবর্তী সময়ে পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে এবং বিদেশিদের অংশগ্রহণ বাড়াতে চীন এই উদ্যোগ নিয়েছে।

ভিসা-মুক্ত নীতির আওতায় থাকা দেশগুলোর নাগরিকরা ব্যবসা, পর্যটন, পরিবার পরিদর্শন ও ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিন চীনে অবস্থান করতে পারবেন। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করতেও চীন আগ্রহ দেখাচ্ছে। সাম্প্রতিক সময়ের বৈঠক ও বিরল খনিজ রপ্তানি নীতির পরিবর্তনেও এর প্রভাব দেখা যাচ্ছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও চীন পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়াবে—বিশেষ করে শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করতে।

ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.