• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

গুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা কমছে, কারণ কী

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
in প্রযুক্তি
0
গুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা কমছে, কারণ কী

অনলাইন সার্চ শিল্পে দীর্ঘদিন ধরেই একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে গুগল সার্চ ইঞ্জিন। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে নিজেদের সার্চ ইঞ্জিনে নিয়মিত বিভিন্ন সুবিধা চালুর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিও যুক্ত করেছে গুগল। তবে দীর্ঘদিন ধরে সার্চ ইঞ্জিন বাজারের একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রাখলেও গুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। ওয়েব ট্রাফিক বিশ্লেষণ করা ওয়েবসাইট স্ট্যাটকাউন্টার জানিয়েছে, গত তিন মাসে বৈশ্বিক সার্চ শিল্পে গুগল সার্চ ইঞ্জিনের বাজার দখলের পরিমাণ ৯০ শতাংশের নিচে নেমে এসেছে। ২০১৫ সালের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে।

স্ট্যাটকাউন্টারের তথ্যমতে, গত এক দশকের বেশি সময় ধরে বৈশ্বিক সার্চ শিল্পের ৯০ থেকে ৯২ শতাংশ বাজার দখল ধরে রেখেছিল গুগল। তবে গত বছরের অক্টোবরে প্রতিষ্ঠানটির দখলে ছিল ৮৯ দশমিক ৩৪ শতাংশ। নভেম্বরে বেড়ে ৮৯ দশমিক ৯৯ শতাংশে হলেও ডিসেম্বর শেষে হয়েছে ৮৯ দশমিক ৭৩ শতাংশ। এর আগে ২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে গুগল সার্চের অবস্থান ছিল যথাক্রমে ৮৯ দশমিক ৬২, ৮৯ দশমিক ৪৭ এবং ৮৯ দশমিক ৫২ শতাংশ।

বৈশ্বিক সার্চ শিল্পে নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন পরিকল্পনা করেছে গুগল। গত মাসে নিউইয়র্ক টাইমসের ডিলবুক সম্মেলনে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, গুগল সার্চের তথ্য অনুসন্ধান পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। ২০২৫ সালের শুরুতেই গুগল সার্চের নতুন সক্ষমতা দেখে সবাই চমকে যাবেন।
সূত্র: নিউজ১৮ ডটকম

ShareTweetSend

সর্বশেষ

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ

মস্তিষ্কের সংকেত শনাক্তকরণ প্রযুক্তি অধিগ্রহণ করল অ্যাপল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

সেপ্টেম্বর ২০, ২০২৬
মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

সেপ্টেম্বর ২০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.