• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

গুগল ক্রোমে এলো আকর্ষণীয় ফিচার, যে সুবিধা পাবেন

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ৩০, ২০২৫
in প্রযুক্তি
0
গুগল ক্রোমে এলো আকর্ষণীয় ফিচার, যে সুবিধা পাবেন

অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করে তুলবে, বিশেষত যারা একই সঙ্গে একাধিক ওয়েবসাইট ব্যবহার করেন তাদের জন্য এটি হতে পারে সত্যিকারের গেমচেঞ্জার। অনেক দিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর গুগল ক্রোম সম্প্রতি সীমিত পরিসরে ফিচারটি উন্মুক্ত করেছে। তবে অধিকাংশ ব্যবহারকারী এখনো এর ব্যাপারে অবগত নন।

আগে কোনো ওয়েব লিংক খুলতে হলে নতুন ট্যাব ব্যবহার করতে হতো, ফলে ট্যাব সংখ্যা বাড়লে ব্রাউজার ভারী হয়ে যেত। কিন্তু নতুন ‘স্প্লিট ভিউ’ মোডের মাধ্যমে কোনো লিংক সরাসরি পর্দার দুই পাশে পাশাপাশি দুটি উইন্ডোতে খুলে নেওয়া যায়। এতে আলাদা ট্যাব বাড়ানো ছাড়াই একই সঙ্গে দুটি ভিন্ন ওয়েবপেজ দেখা ও ব্যবহার করা সম্ভব হয়।

কীভাবে ব্যবহার করবেন?
ফিচারটি ব্যবহার করা খুব সহজ। কোনো লিংকের ওপর মাউস রেখে রাইট ক্লিক করলে Open New Tab-এর নিচে নতুন Split View অপশনটি দেখা যাবে। সেখানে ক্লিক করলেই স্ক্রিনের দুই পাশে পাশাপাশি দুটি ব্রাউজিং উইন্ডো দেখা যাবে।

সুবিধা কী?
এর আগে গুগল ক্রোমে এমন সুবিধা পাওয়ার জন্য কোনো তৃতীয় পক্ষের অ্যাপও ছিল না। প্রয়োজনে আলাদা দুইটি ব্রাউজার উইন্ডো খুলে হাতে হাতে পাশাপাশি সাজাতে হতো। এখন কয়েকটি ক্লিকেই দুটি ট্যাব পাশাপাশি দেখা যাবে, প্রয়োজন অনুযায়ী একটিকে বড় বা ছোট করা যাবে, এমনকি দুই উইন্ডোর অবস্থানও অদল-বদল করা যাবে।

বন্ধ করবেন যেভাবে
স্প্লিট ভিউ বন্ধ করতে হলে যে ট্যাবে কাজ করছেন সেখানে রাইট ক্লিক করে Split View মেনুতে গিয়ে ডান বা বাম দিকের ভিউটি বন্ধ করে দিন।

গুগলের মতে, একদিকে ডকুমেন্ট ওপেন রেখে অন্যদিকে ভিডিও কলে অংশ নেওয়া— এমন কাজে স্প্লিট ভিউ দারুণভাবে সাহায্য করবে। এতে স্ক্রিন বদলানো ছাড়াই নোট নেওয়া বা তথ্য যাচাই আরও সহজ হয়ে যাবে।

Tags: #GoogleChrome #SplitView #ChromeUpdate #BrowserFeatures #ProductivityTools #TechNews #Multitasking #WebBrowsing #ChromeTips #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.