• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

গার্মেন্টস ব্যবসা ছেড়ে সিনেমায় মন দিচ্ছেন অনন্ত জলিল!

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
এপ্রিল ১১, ২০২৬
in বিনোদন
0
গার্মেন্টস ব্যবসা ছেড়ে সিনেমায় মন দিচ্ছেন অনন্ত জলিল!

দীর্ঘদিন ধরে ভালো অবস্থায় নেই প্রযোজক-চিত্রনায়ক অনন্ত জলিল। তার ব্যবসায় ধস নেমেছে—প্রায় সবগুলো প্রতিষ্ঠানই এখন বেহাল দশায়। ব্যবসা টিকিয়ে রাখতে প্রায় তিন বছর সিনেমা থেকে দূরে ছিলেন, তবুও লাভ হয়নি। অবশেষে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন এই নায়ক। তিনি তার বিশাল গার্মেন্টস ব্যবসা ছেড়ে দিচ্ছেন। এরই মধ্যে তার শিল্প গ্রুপ ‘এজেআই’-এর সিস্টার কনসার্ন ‘এবি ফ্যাশন’ একটি চীনা কোম্পানির কাছে ভাড়া দিয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলোও চীনা কোম্পানির কাছে ভাড়া দেয়ার প্রক্রিয়া চলছে।

কেন তিনি গার্মেন্টস ব্যবসা থেকে সরে আসছেন, তা পুরোপুরি খোলাসা করেননি। তবে তিনি ব্যাংক লোন সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করেছেন। অনন্ত জলিল জানান, এখন থেকে তিনি অভিনয় ও মডেলিংয়ে মনোযোগী হবেন। সম্প্রতি ‘সেবা হোল্ডিংস লিমিটেড’ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি ও বর্ষা শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন—প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনে তারা মডেল হবেন।

চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেছিলেন, “সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত সিনেমায় যাওয়া ঠিক হবে না।” এখন ব্যবসার অবস্থা অপরিবর্তিত থাকায় সিনেমার কথা ভাবছেন তিনি। ব্যবসা ভুলে মন দিতে চান সিনেমায়।

‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান অনন্ত জলিল। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন—সবগুলোতেই তার নায়িকা স্ত্রী বর্ষা। মুক্তির অপেক্ষায় আছে ‘নেত্রী: দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’। তবে এই জুটি অনেক আগেই শোবিজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল। বর্ষা আনুষ্ঠানিকভাবে শোবিজকে বিদায়ও জানিয়েছিলেন। এখন দেখার বিষয়, নতুন করে তারা কতটা সফল হন।

Tags: AnantaJalil Barsha BangladeshiCinema GarmentsBusiness dwnn
ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

সেপ্টেম্বর ২২, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.