• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ক্যাবরেরার পদত্যাগ দাবি করলেন বাফুফে সদস্য

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১৪, ২০২৫
in খেলাধুলা
0
ক্যাবরেরার পদত্যাগ দাবি করলেন বাফুফে সদস্য

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে ঘিরে চলমান বিতর্কে এবার প্রকাশ্যে তার পদত্যাগের দাবি জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। শনিবার (১৪ জুন) সকালে বাফুফে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হঠাৎ করেই তিনি কোচের বিরুদ্ধে সরব হন।

শাহীন বলেন, “আমি আজ এখানে অডিট বা গভর্মেন্ট রিলেশন নিয়ে কিছু বলতে আসিনি। আমি জাতীয় দল কমিটির সদস্য হিসেবে একটা কথাই বলতে এসেছি—জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের এটিই প্রত্যাশা।” এ সময় বাফুফের সভাপতি তাবিথ আউয়ালসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির ১৫ জন সভায় অংশ নিলেও, শাহীনের বক্তব্য ছিল সবচেয়ে জোরালো ও বিস্ফোরক।

মঞ্চের এক কোণায় গোমড়া মুখে বসে থাকা শাহীন নিজের বক্তব্যে জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা, কৌশলগত দুর্বলতা এবং খেলোয়াড় নির্বাচনের অসংগতিগুলো তুলে ধরেন। তিনি স্পষ্ট করে কোচকেই দায়ী করেন। এমন খোলামেলা সমালোচনায় বাফুফের অনেক সদস্যই বিব্রত বোধ করেন বলে জানা গেছে। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তাকে ভিন্ন বিষয়ে কথা বলতে বললেও শাহীন নিজের অবস্থানে অনড় ছিলেন।

এ প্রসঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, “এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করব।” তবে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি সরাসরি ক্যাবরেরার ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তার ভাষ্য, “এখনই এই বিষয়ে মন্তব্য করা প্রি-ম্যাচিউর হবে। আমাদের জাতীয় দল কমিটি নিয়মিতভাবে পারফরম্যান্স মূল্যায়ন করে, সে প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, সম্প্রতি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পরাজয়ের পর থেকেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কৌশল ও সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। সাখাওয়াত হোসেন শাহীনের প্রকাশ্য প্রতিবাদ সেই অভ্যন্তরীণ চাপ ও ক্ষোভেরই প্রতিফলন, যা এখন বাফুফের ভেতরেও আলোড়ন তুলেছে।

ShareTweetSend

সর্বশেষ

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারে লিফ্ট ছিঁড়ে শিশুসহ আহত ৩

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ডব্লিউইউএসটির ফল ২০২৬ অরিয়েন্টেশন

ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বড় পদক্ষেপ: ৫ লাখ র‍্যাপিড টেস্ট কিট পাচ্ছে বাংলাদেশ

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

অক্টোবর ৩, ২০২৬
মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারে লিফ্ট ছিঁড়ে শিশুসহ আহত ৩

মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারে লিফ্ট ছিঁড়ে শিশুসহ আহত ৩

অক্টোবর ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.