ফরাসি চলচ্চিত্র নির্মাতা গুইলাম ক্যানেট তার নবম ফিচার ফিল্ম ‘কর্মা’ (Karma) নিয়ে বড় পর্দায় ফিরছেন। ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে এই সাইকোলজিক্যাল থ্রিলারটি ‘আউট অফ কম্পিটিশন’ (Out of Competition) বিভাগে প্রিমিয়ার হবে। দীর্ঘ ১৩ বছর পর গুইলাম ক্যানেট আবারো কানের মঞ্চে পা রাখছেন, যা নিয়ে সিনেমা প্রেমীদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী মারিয়ন কটিলার্ড। এটি গুইলাম ক্যানেট এবং মারিয়ন কটিলার্ডের নবম পেশাদার কাজ, যেখানে ক্যানেট পরিচালক হিসেবে ষষ্ঠবারের মতো কটিলার্ডকে পরিচালনা করেছেন। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ‘জান’ (Jeanne) নামক এক নারীকে কেন্দ্র করে, যে তার অতীতগোপন
রেখে জীবন নতুন করে শুরু করতে চায়, কিন্তু এক রহস্যময় অন্তর্ধান সবকিছু ওলটপালট করে দেয়।
সিনেমাটি মূলত উত্তর স্পেনের কাতালোনিয়া এবং ফ্রান্সে চিত্রায়িত হয়েছে। ‘কর্মা’ শুধু একটি থ্রিলার নয়, বরং এটি একটি গভীর সাইকোলজিক্যাল ড্রামা যা মানুষের অতীত ও বর্তমানের জটিল সম্পর্ককে ফুটিয়ে তোলে। কান উৎসবে প্রিমিয়ারের পর, ২০২৬ সালের ২১ অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



