• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

কান উৎসবে বিশেষ সম্মাননা পেল বাংলাদেশের ‘আলি’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ২৬, ২০২৫
in বিনোদন
0
কান উৎসবে বিশেষ সম্মাননা পেল বাংলাদেশের ‘আলি’

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন (Special Mention) বা বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে পরিচালক আদনান আল রাজীবের এই নির্মাণ।

গত বৃহস্পতিবার (২২ মে) কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রদর্শিত হয় ‘আলি’। প্রদর্শনী শেষে ছবিটি প্রশংসিত হয় আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের কাছে। এই অর্জন বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এক অনন্য গৌরব।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল-আমিন, যিনি নিজের নামেই পর্দায় হাজির হন। আলি উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে এক রূঢ় সমাজ বাস্তবতায়। যেখানে নারীদের গান গাওয়াকে অসম্মানজনক বলে গণ্য করা হয়, সেখানে আলি নিজেই অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। এই সরল আকাঙ্ক্ষার পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক ও প্রথাগত নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গবৈষম্য, সমাজের প্রচলিত নিয়ম এবং ব্যক্তি স্বাধীনতার সীমা নিয়ে।

নির্মাতা আদনান আল রাজীব প্রায় দেড় দশক ধরে টিভি বিজ্ঞাপন ও ভিজ্যুয়াল নির্মাণের সঙ্গে যুক্ত। ‘আলি’ ছিল তার অন্যতম অভিনব প্রয়াস। ১৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য ছবির শুটিং হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে। টানা পাঁচ দিন কাজ করে সম্পন্ন হয় পুরো শুটিং।

আন্তর্জাতিক উৎসবের জন্য মাথায় রেখেই ছবিটি নির্মাণ করেছিলেন আদনান, তবে যে তা কানের মতো মর্যাদাপূর্ণ উৎসবে পৌঁছাবে, তা ছিল এক স্বপ্নের মতো। কানে মনোনয়নের পর আদনান বলেন, “আমরা কখনোই কানের কথা ভাবিনি। আমাদের লক্ষ্য ছিল শুধু একটা ভালো সিনেমা বানানো। পরে একটা অভিনব ভাবনা মাথায় এলে মনে হয়েছিল, এটা নিয়ে কাজ করতে হবে। সেটাই ছিল ‘আলি’র সূচনা।”

ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

সেপ্টেম্বর ২২, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.