আগামী ১৬ মে, শনিবার কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট ‘৯ম বাংলাদেশ ফেস্টিভ্যাল’। টরন্টো প্যাভিলিয়নে আয়োজিত এই উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় শিল্পী আরজিন (ARZEEN)।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত করতে টিকিটের দাম রাখা হয়েছে বেশ সাশ্রয়ী। রেগুলার টিকিট মাত্র ২৫ ডলার, ভিআইপি ৫০ ডলার এবং ভিভিআইপি টিকিট ১০০ ডলারে পাওয়া যাচ্ছে। আগ্রহী দর্শকদের দ্রুত টিকিট সংগ্রহের জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি উৎসবে স্টল এবং স্পনসরশিপের সুযোগও থাকছে। এই আয়োজনের মাধ্যমে প্রবাসে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি কমিউনিটির বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
