• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

কাঁচা পেঁপের রসে যত উপকার

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ৪, ২০২৫
in অন্যান্য
0
কাঁচা পেঁপের রসে যত উপকার

পাকা পেঁপে যেমন মিষ্টি এবং হজমে সহায়ক, তেমনি কাঁচা পেঁপেও উপকারে কম যায় না। যদিও বেশিরভাগ মানুষ কাঁচা পেঁপেকে শুধুমাত্র সবজি বা ভাজি হিসেবে খেয়ে থাকেন, কিন্তু এর রস হতে পারে এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে কাঁচা পেঁপের রসে রয়েছে এমন কিছু পুষ্টিগুণ, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

হজম শক্তিতে সহায়ক

কাঁচা পেঁপেতে রয়েছে ‘পাপাইন’ নামের একটি শক্তিশালী এনজাইম, যা শরীরের প্রোটিন ভাঙতে সাহায্য করে। এই এনজাইম ভারী খাবার খাওয়ার পর পেটে ভারাভাব, গ্যাস, অম্বল বা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। নিয়মিত কাঁচা পেঁপের রস পান করলে হজমজনিত নানা সমস্যা অনেকটাই কমে আসে।

শরীরকে রাখে ঠান্ডা ও হাইড্রেটেড

এই রসে প্রায় ৮৮ শতাংশ পানি থাকে, যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে গরমকালে এটি প্রাকৃতিক কুল্যান্টের মতো কাজ করে। সেই সঙ্গে হালকা ডায়ুরেটিক হিসেবেও কাজ করে, ফলে শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে।

ওজন কমাতে সহায়ক

ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে এক গ্লাস কাঁচা পেঁপের রস হতে পারে দারুণ কার্যকর। এতে থাকা ফাইবার ও এনজাইম মেটাবলিজম বাড়ায় এবং শরীরকে ডিটক্সিফাই করে। কম ক্যালোরির এই রস খালি পেটে পান করলে পেট পরিষ্কার থাকে ও অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয়।

ত্বকের যত্নে প্রাকৃতিক সমাধান

ব্রন, দাগ বা ত্বকের রঙের তারতম্য দূর করতে কাঁচা পেঁপের রস কার্যকরী। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ‘এ’ ও ‘সি’ ত্বকের মরা কোষ ঝরিয়ে নতুন কোষ গঠনে সাহায্য করে। এর মাধ্যমে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

কাঁচা পেঁপের রসে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ঋতু পরিবর্তনের সময় এই রস নিয়মিত পান করলে ঠান্ডা, জ্বর বা সংক্রমণের ঝুঁকি কমে।

চোখের যত্নে উপকারী

যারা দীর্ঘসময় স্ক্রিনের সামনে কাজ করেন, তাদের চোখের ক্লান্তি কমাতে এই রস অত্যন্ত কার্যকর। এতে থাকা ক্যারোটিনয়েড ভিটামিন ‘এ’ তৈরিতে সাহায্য করে, যা চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। গবেষণায় দেখা গেছে, গাজর বা টমেটোর তুলনায় কাঁচা পেঁপেতে ক্যারোটিনয়েড বেশি থাকে।

কীভাবে তৈরি করবেন কাঁচা পেঁপের রস

প্রথমে একটি কাঁচা পেঁপে ভালোভাবে ধুয়ে খোসা ছড়িয়ে মাঝখান থেকে কেটে বীজ ফেলে দিন। এরপর ছোট ছোট টুকরো করে নিন। ব্লেন্ডারে এক কাপ পেঁপে, এক থেকে দেড় কাপ পানি, আধা চা চামচ লেবুর রস, এক চা চামচ মধু (ঐচ্ছিক), এক টুকরো আদা ও এক চিমটি বিট লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। চাইলে ছেঁকে নিন অথবা সরাসরি ফাইবারসহ পান করতে পারেন। বরফ ও একটু লেবুর রস দিয়ে পরিবেশন করলে স্বাদ আরও ভালো হবে।

সতর্কতাসমূহ

  • প্রথমবার খেলে অল্প পরিমাণে শুরু করুন।

  • অন্তঃসত্ত্বা নারীদের জন্য কাঁচা পেঁপে পরিহারযোগ্য।

  • সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে উপকারী।

  • রসটি তৈরি হওয়ার পরপরই পান করুন, কারণ এনজাইম দ্রুত নষ্ট হয়ে যায়।

প্রতিদিনের খাদ্যতালিকায় এই সহজ ও প্রাকৃতিক উপাদানটি যুক্ত করলে শরীর পাবে ভেতর থেকে সুরক্ষা ও সতেজতা।

ShareTweetSend

সর্বশেষ

শাকিবের সঙ্গে মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!

আড়াই কোটি টাকার টুর্নামেন্টের ফাইনালে থাকছে বর্ণিল আয়োজন, দেখবেন কোথায়?

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড

সকালে ভেজানো কিশমিশের জাদুকরী উপকারিতা

বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

শাকিবের সঙ্গে মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!

শাকিবের সঙ্গে মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!

ফেব্রুয়ারি ৯, ২০২৬
আড়াই কোটি টাকার টুর্নামেন্টের ফাইনালে থাকছে বর্ণিল আয়োজন, দেখবেন কোথায়?

আড়াই কোটি টাকার টুর্নামেন্টের ফাইনালে থাকছে বর্ণিল আয়োজন, দেখবেন কোথায়?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.