• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home শিক্ষা

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ২৮, ২০২৬
in শিক্ষা
0
কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে কমিউনিকেশনস পেশার কাজের ধরণ। প্রেস বিজ্ঞপ্তি, সংবাদ প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট, গবেষণা, উপস্থাপনা এবং কমিউনিকেশন পরিকল্পনা তৈরিসহ নানা ক্ষেত্রে এআইয়ের ব্যবহার দিন দিন বাড়ছে। এই পরিবর্তিত বাস্তবতায় পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কর্মপরিবেশের জন্য প্রস্তুত করতে বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস) আয়োজন করেছে ‘ডেভেলপমেন্ট কমিউনিকেশনসে এআইয়ের ব্যবহার’ শীর্ষক একটি বিশেষ হাতে-কলমে মাস্টারক্লাস।

আগামী ৮ আগস্ট ২০২৬ (শনিবার) রাজধানীর বাংলামোটরের উন্নয়ন সমন্বয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন নগদের ক্রিয়েটিভ লিড (এআই) মো. আব্দুর রউফ। কমিউনিকেশন, সৃজনশীল পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এআইভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে আসছেন।

বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটির চেয়ারপার্সন টনি মাইকেল গোমেজ বলেন, এআই কখনোই কমিউনিকেশনস পেশাজীবীদের বিকল্প নয়; বরং যারা দক্ষতার সঙ্গে এআই ব্যবহার করতে পারবেন, তারাই ভবিষ্যতের কর্মক্ষেত্রে এগিয়ে থাকবেন। তিনি জানান, এই মাস্টারক্লাসে অংশগ্রহণকারীরা জানতে পারবেন কোন দক্ষতাগুলো মানুষের জন্য অপরিহার্য থাকবে, কোন এআই টুলগুলো দৈনন্দিন কাজে সবচেয়ে কার্যকর এবং কীভাবে এআই ব্যবহার করে আরও দ্রুত, মানসম্মত ও কৌশলগতভাবে কাজ করা যায়।

মাস্টারক্লাসে অংশগ্রহণকারীদের এআইভিত্তিক বিভিন্ন টুলের ব্যবহার, কার্যকর প্রম্পট লেখার কৌশল, প্রেস বিজ্ঞপ্তি, প্রতিবেদন, বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও কমিউনিকেশন পরিকল্পনা তৈরিতে এআইয়ের প্রয়োগ, গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং দৈনন্দিন কাজের গতি ও মানোন্নয়নের ব্যবহারিক কৌশল হাতে-কলমে শেখানো হবে।

এই প্রশিক্ষণটি উন্নয়ন সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যম, সরকারি ও বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ফ্রিল্যান্স কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য বিশেষভাবে উপযোগী। আয়োজকরা জানিয়েছেন, আসন সংখ্যা সীমিত। তাই আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

Tags: AIArtificialIntelligenceCommunicationDevelopmentCommunicationdwnn
ShareTweetSend

সর্বশেষ

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ

মস্তিষ্কের সংকেত শনাক্তকরণ প্রযুক্তি অধিগ্রহণ করল অ্যাপল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

সেপ্টেম্বর ২০, ২০২৬
মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

সেপ্টেম্বর ২০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.