• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ওয়ার্ল্ড আরচারির সম্মাননা পেলেন চপল

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৩, ২০২৫
in আন্তর্জাতিক
0
ওয়ার্ল্ড আরচারির সম্মাননা পেলেন চপল

বাংলাদেশের আরচারিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেলেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদককে সম্মাননা হিসেবে ব্রোঞ্জ ফলক প্রদান করেছে ওয়ার্ল্ড আরচারি।

বর্তমানে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বাংলাদেশ আরচারি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। খেলাটির উন্নয়ন ও সাংগঠনিক দক্ষতায় তার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে অনুষ্ঠিত ৫৬তম ওয়ার্ল্ড আরচারির কংগ্রেসে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এই অর্জন তার দীর্ঘদিনের পরিশ্রম ও আরচারির প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই সংগঠক শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আরচারির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি ওয়ার্ল্ড আরচারির ইলেক্টোরাল বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন এবং ইসলামিক ও দক্ষিণ এশিয়ার আরচারির সদস্য দেশগুলোর ডেভেলপমেন্ট কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশে আরচারিকে জনপ্রিয় করে তোলা এবং এর ভিত্তি গড়ে তোলার পেছনে তার অবদান অনস্বীকার্য। তীরন্দাজরা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন। এ যাত্রার সূচনা হয়েছিল ২০০৯ সালে সাজ্জাদ হোসেনের এশিয়ান গ্রাঁ প্রি স্বর্ণপদক জয়ের মাধ্যমে। এরপর থেকে ধাপে ধাপে এগিয়েছে দেশের আরচারি। এরই ধারাবাহিকতায় সর্বশেষ দুটি অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জন করে অংশ নিয়েছেন বাংলাদেশি তীরন্দাজরা।

Tags: #WorldArchery #BangladeshArchery #ChapalHonored #SportsLeadership #ArcheryDevelopment #BangladeshSports #Inspiration #ArcheryAchievement #GlobalRecognition #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.