এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও হংকং। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ২ উইকেটে হেরে যায় হংকংয়ের কাছে। এবার সেই হার শোধ করার সুযোগ পাচ্ছে টাইগাররা।
তবে আবুধাবির এই মাঠে বাংলাদেশের অতীত রেকর্ড আশানুরূপ নয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভেন্যুতে দুটি ম্যাচ খেললেও দুটিতেই পরাজিত হয় বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে হারে ৮ উইকেটে এবং দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে ৬ উইকেটে।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে রয়েছেন: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।



