• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

এবার ১৬ বছরের কম বয়সীদের ইউটিউবে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫
in আন্তর্জাতিক
0
এবার ১৬ বছরের কম বয়সীদের ইউটিউবে নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়া সরকার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার)-এ এই বয়সসীমার ব্যবহার নিষিদ্ধ করা হলেও ইউটিউব তখন সে তালিকার বাইরে ছিল। এবার সেটিও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার এক ঘোষণায় জানান, শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের শিশুদের রক্ষা করতে চাই।” অস্ট্রেলিয়ার জাতীয় ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা জানায়, একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৩৭ শতাংশ শিশুই ইউটিউবে কোনো না কোনোভাবে ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি হয়েছে।

যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, সোশ্যাল মিডিয়ার একটি ব্যবহারযোগ্য দিক রয়েছে, তবে তা শিশুদের লক্ষ্য করে পরিচালিত ‘প্রিডেটরি অ্যালগরিদম’-এর জায়গা হতে পারে না। তিনি আরও বলেন, “শিশুরা যেন আগে নিজেদের চরিত্র ও মূল্যবোধ গড়ে তুলতে পারে, তারপরই কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম তাদের সম্পর্কে ধারণা গঠন করুক।”

তবে ইউটিউবের মূল কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেটেড এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের মতে, ইউটিউব কোনো সোশ্যাল মিডিয়া নয়, বরং এটি একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও বিনামূল্যে পাওয়া যায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে পাস হওয়া আইনে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য চারটি বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়। এবার ইউটিউব যুক্ত হওয়ায় নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত হলো।

সূত্র: শাফাক নিউজ

ShareTweetSend

সর্বশেষ

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ধার করা পোশাকে ও বিনা বেতনে সড়কে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন শফিউল

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

জন্মনিয়ন্ত্রণ বড়ি লাল বা গোলাপি রঙ করে ইয়াবা হিসেবে বিক্রি: এক চাঞ্চল্যকর প্রতারণার জাল

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

অক্টোবর ১, ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

অক্টোবর ১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.