• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

এখন থেকে অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ২৯, ২০২৫
in প্রযুক্তি
0
এখন থেকে অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

এখন থেকে অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হতে যাচ্ছে। আমাদের ডিজিটাল জীবনে হোয়াটসঅ্যাপ এখন অপরিহার্য এক যোগাযোগমাধ্যম—অফিসের জরুরি ফাইল পাঠানো থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা, সবকিছুতেই এটি ব্যবহৃত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি বার্তা আদান-প্রদান হয় এই প্ল্যাটফর্মে।

সাম্প্রতিক সময়ে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার আনতে চলেছে, যার নাম ‘গেস্ট চ্যাট’। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাপ ছাড়াই ব্যবহারকারীরা সরাসরি চ্যাট করতে পারবেন। ফলে অ্যাপ ডাউনলোড বা নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলা আর থাকবে না। চ্যাট শুরু করতে কেবল একটি লিঙ্ক পাঠাতে হবে, এবং সেই লিঙ্ক থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে সরাসরি কথোপকথন চালানো যাবে।

সবচেয়ে আশার কথা হলো, এই চ্যাটেও থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, যা মূল হোয়াটসঅ্যাপ অ্যাপের মতোই নিরাপত্তা নিশ্চিত করবে। অর্থাৎ অ্যাপ ছাড়াই ব্যবহারকারীর বার্তা সুরক্ষিত থাকবে।

তবে কিছু সীমাবদ্ধতা থাকছে। গেস্ট চ্যাটে ছবি, ভিডিও, জিফ, ভয়েস মেসেজ বা ভিডিও মেসেজ পাঠানো যাবে না। একইভাবে কল বা গ্রুপ চ্যাট করার সুযোগও নেই। কেবলমাত্র টেক্সট মেসেজ বিনিময় করা সম্ভব হবে।

ওয়েবিটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন ২.২৫.২২.১৩-এ এই ফিচার যুক্ত করার কাজ চলছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীরা এটি উপভোগ করতে পারবেন।

Tags: #WhatsApp #GuestChat #DigitalCommunication #EndToEndEncryption #Meta #TechUpdate #ChatWithoutApp #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.