• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

একুশে পদক নিয়ে রিকশায় ফিরলেন ওয়ারফেজ সদস্যরা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
in বিনোদন
0
একুশে পদক নিয়ে রিকশায় ফিরলেন ওয়ারফেজ সদস্যরা

প্রথম বাংলাদেশি রক ব্যান্ড হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ অর্জন করেছে ওয়ারফেজ। পুরস্কার গ্রহণের পর ব্যতিক্রমী এক মুহূর্তের সাক্ষী হন ভক্তরা—পদক হাতে নিয়েই রিকশায় করে বাড়ি ফেরেন ব্যান্ডের সদস্যরা। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ফেরার পথে দলের গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল রিকশাচালকসহ হাস্যোজ্জ্বল একটি ছবি ফেসবুকে শেয়ার করেন, যা দ্রুতই সামাজিক মাধ্যমে সাড়া ফেলে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এ সম্মাননা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিদেশি অতিথি, কবি-সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ দেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার, অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম এবং ভাস্কর্যে তেজস হালদার জস।

১৯৮৪ সালে হেভিমেটাল ঘরানায় যাত্রা শুরু করে ওয়ারফেজ। নব্বইয়ের দশকে তারা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯৯১ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’, যা বাংলা হেভিমেটাল সংগীতে নতুন দিগন্ত উন্মোচন করে। বলা যায়, তাদের হাত ধরেই বাংলা ভাষায় হেভিমেটাল ধারার বিকাশ ঘটে। ‘একটি ছেলে’ ও ‘বসে আছি’সহ অসংখ্য গান তরুণদের মুখে মুখে ফিরেছে। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে আছেন দলনেতা ও ড্রামার টিপু, ভোকাল পলাশ, এবং লিড গিটারে কমল, সামির ও সৌমেন।

উল্লেখ্য, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে একুশে পদক প্রদান করে আসছে।

ShareTweetSend

সর্বশেষ

অভিমানী সন্তানের আর্তি নিয়ে গান ‘মা, বিদেশ আমার ভাল্লাগে না’

এবার চাঁদের বুকে ইলন মাস্কের ‘শহর’, আসলেই কি সম্ভব

ঈদের দিন থেকে বিশেষ ‘ব্যাচেলর পয়েন্ট’, থাকছে বড় চমক

একুশে পদক নিয়ে রিকশায় ফিরলেন ওয়ারফেজ সদস্যরা

এক সারিতে থাকবে ৬ গ্রহ, বিরল এই দৃশ্য দেখা যাবে যেদিন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী আজ

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

অভিমানী সন্তানের আর্তি নিয়ে গান ‘মা, বিদেশ আমার ভাল্লাগে না’

অভিমানী সন্তানের আর্তি নিয়ে গান ‘মা, বিদেশ আমার ভাল্লাগে না’

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
এবার চাঁদের বুকে ইলন মাস্কের ‘শহর’, আসলেই কি সম্ভব

এবার চাঁদের বুকে ইলন মাস্কের ‘শহর’, আসলেই কি সম্ভব

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.