• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

একুশে পদকজয়ী অর্থী আহমেদ: নাচকে থেরাপিতে রূপ দেওয়া এক শিল্পীর গল্প

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
in বাংলাদেশ
0

জাতীয় সম্মাননা একুশে পদক-এর জন্য এবার নির্বাচিত হয়েছেন নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক অর্থী আহমেদ। ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে আগ্রহ বাড়ছে। অনেকে জানতে চাইছেন তাঁর কাজের বিশেষত্ব কী এবং কেন তিনি আলোচনায়।

অর্থী আহমেদ শুধু একজন পারফরমার নন; তিনি নৃত্যচিন্তার একটি ভিন্ন ধারার প্রবর্তক। তাঁর দর্শনে নাচ কেবল মঞ্চনির্ভর শিল্প নয়, বরং শরীর ও মনের সুস্থতার একটি কার্যকর মাধ্যম। তিনি নৃত্যকে “অল্টারনেটিভ ওয়েলবিইং থেরাপি” হিসেবে উপস্থাপন করেছেন।যা বাংলাদেশে নৃত্যচর্চার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।

এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে তিনি প্রতিষ্ঠা করেন অর্থী আহমেদ ড্যান্স একাডেমি। এখানে নাচ শেখানো হয় আনন্দ, সহমর্মিতা ও আত্মসম্মানের পরিবেশে। বিশেষভাবে আলোচিত তাঁর ‘অ্যাডাল্ট বিগিনার্স ক্লাস’, যেখানে বয়সের সীমাবদ্ধতার সামাজিক ধারণাকে ভেঙে যেকোনো বয়সের মানুষকে নাচ শেখার সুযোগ দেওয়া হয়। ২০২২ সালে শুরু হওয়া এই উদ্যোগে অংশ নিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, দম্পতি, মা-শাশুড়ি। এমনকি একই পরিবারের তিন প্রজন্মও।

অর্থীর কাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ট্রমা-সংবেদনশীল নৃত্যচর্চা। ডোমেস্টিক ভায়োলেন্স সারভাইভার বা হ্যারাসমেন্টের অভিজ্ঞতায় নিজের শরীর নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হওয়া মানুষদের জন্য নাচকে তিনি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তাঁর মতে, নাচ মানুষকে নিজের শরীরকে নতুনভাবে চিনতে, গ্রহণ করতে ও ভালোবাসতে শেখায়-যা মানসিক ক্ষত সারানোর এক নীরব কিন্তু গভীর প্রক্রিয়া।

ছোটবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত অর্থী। সময়ের সঙ্গে নাচ তাঁর কাছে শুধু পারফরম্যান্স না থেকে হয়ে ওঠে আত্ম-অনুসন্ধানের ভাষা। দেশে-বিদেশে নৃত্যশিক্ষা, গুরুদের সান্নিধ্য এবং নৃত্যদর্শনের অভিজ্ঞতা তাঁকে এই উপলব্ধিতে পৌঁছে দেয় যে নাচ আসলে একটি জীবনধারা। বিদেশে পড়াশোনা শেষে ২০১৮ সালের দিকে তাঁর মাথায় নাচকে বিকল্প সুস্থতা-চর্চা হিসেবে ব্যবহার করার ধারণা স্পষ্ট হয়, যার বাস্তব রূপ একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে সামনে আসে।

তিনি মনে করেন, একজন শিল্পীর দায়িত্ব শুধু পারফর্ম করা নয়- শিল্প শেখানো, সংরক্ষণ করা এবং সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তিনি নৃত্যচর্চার পাশাপাশি গবেষণা ও শিক্ষাদানে আরও বেশি মনোযোগ দিতে চান, যাতে নাচকে মানসিক সুস্থতা ও মানবিক বিকাশের একটি গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা যায়।

একুশে পদকের স্বীকৃতি তাঁর দীর্ঘদিনের কাজকে জাতীয় পর্যায়ে তুলে ধরল- তবে অর্থীর ভাষায়, মানুষের ভেতরে পরিবর্তন আনতে পারাই তাঁর কাছে সবচেয়ে বড় অর্জন।

ShareTweetSend

সর্বশেষ

চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৯

সাহারায় মিলল নতুন প্রজাতির বিশাল ডাইনোসর, নাম ‘স্পিনোসরাস মিরাবিলিস’

একুশে পদকজয়ী অর্থী আহমেদ: নাচকে থেরাপিতে রূপ দেওয়া এক শিল্পীর গল্প

ফিজ আমার এক নম্বর পছন্দ : লাহোরের মালিক

গোপনে চলছে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

কণ্ঠশিল্পী নোবেল আবারও গ্রেফতার

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৯

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সাহারায় মিলল নতুন প্রজাতির বিশাল ডাইনোসর, নাম ‘স্পিনোসরাস মিরাবিলিস’

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.