স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভুইয়া ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। মামলায় অভিযোগ আনা হয় যে, জাহের আলভী ও নাসরিন সুলতানা ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন এবং দুই বছর ধরে তাকে অবহেলা ও নির্যাতন করেছেন।



