• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

ইউটিউবে আসছে আকর্ষণীয় ফিচার, পাবেন যেসব সুবিধা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৩, ২০২৫
in প্রযুক্তি
0
ইউটিউবে আসছে আকর্ষণীয় ফিচার, পাবেন যেসব সুবিধা

ইউটিউবের মোবাইল অ্যাপ চালুর সময় মূল লক্ষ্য ছিল ব্যবহারকারীদের সহজে ভিডিও দেখার সুযোগ করে দেওয়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভ্যাসে পরিবর্তন এসেছে, আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ইউটিউবও তাদের অ্যাপের নকশা ও ফিচারে নতুনত্ব আনছে। বর্তমান ডিজিটাল যুগে দ্রুত ও সংক্ষিপ্ত ভিডিও কনটেন্টের চাহিদা বাড়ায়, ইউটিউব এখন শর্টস ফিচারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা সহজ হবে, তেমনি কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদাও আরও ভালোভাবে পূরণ করা সম্ভব হবে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শর্ট ভিডিও তৈরিকে আরও সহজ ও আকর্ষণীয় করতে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাডোবির সঙ্গে অংশীদারত্ব করেছে ইউটিউব।

এবার শর্টস তৈরির জন্য ব্যবহারকারীদের আরও একটি কার্যকর টুল দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, গুগল বর্তমানে ইউটিউব অ্যাপে একটি নতুন ‘ক্রিয়েট মোড’ পরীক্ষামূলকভাবে চালু করেছে। ইউটিউব অ্যাপে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করলেই এই নতুন মোডটি চালু হবে।

নতুন এই ক্রিয়েট মোডে কনটেন্ট তৈরির জন্য একাধিক টুল যুক্ত থাকবে, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক টুলও অন্তর্ভুক্ত থাকবে। এই মোড ব্যবহার করে ছবি, ভিডিও ক্লিপ, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, মিউজিক ট্র্যাকসহ বিভিন্ন উপকরণ তৈরি করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে গুগলের পক্ষ থেকে এখনো স্পষ্টভাবে জানানো হয়নি, এআই কীভাবে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও তৈরিতে সহায়তা করবে। ধারণা করা হচ্ছে, ব্যবহারকারীদের নির্দিষ্ট একটি প্রম্পট লিখে কনটেন্ট তৈরি করতে হতে পারে। উল্লেখ্য, এ ধরনের সুবিধা ইউটিউবের জন্য একেবারে নতুন নয়। বর্তমানে অ্যাপে থাকা কিছু পরীক্ষামূলক এআই ফিচারের মাধ্যমেও ছবি ও ভিডিও তৈরি করা সম্ভব।

নতুন এই ক্রিয়েট মোডে এআই ছাড়াও আর কী কী টুল যুক্ত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি গুগল। বর্তমানে এই ফিচারটি সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, শর্টস তৈরির জন্য নতুন পদ্ধতি ও ফিচার পরীক্ষাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

‘প্রেমের ফাঁদে’ ১৩ লাখ টাকা আত্মসাৎ; মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.