
লেখালিখির দুনিয়ায় তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর হঠাৎ করেই এক অন্য রকম বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ইমাদুল হক মিলন. জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ করেই সব ফেলে ১৯৭৯ সালের অক্টোবর মাসে জার্মানি চলে গিয়েছিলেন তিনি. আর সেখানে গিয়ে তাকে বেছে নিতে হয়েছিল সম্পূর্ণ এক কঠিন জীবনসংগ্রাম।
বিদেশ বিভুঁইয়ে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই তাকে কাটাতে হয়েছিল সাধারণ শ্রমিকের জীবন। জীবিকার তাগিদে তাকে কাঁধে নিতে হয়েছিল আলুর বস্তা, করতে হয়েছিল হাড়ভাঙা খাটুনি। লেখক জীবনের চেনা বলয় থেকে বেরিয়ে সম্পূর্ণ অচেনা এক পরিবেশে এভাবেই কেটেছিল তার জীবনের দীর্ঘ দুটি বছর।সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের জীবনের সেই কঠিন ও না বলা দিনগুলোর রোমহর্ষক অভিজ্ঞতা শেয়ার করেছেন একুশে পদকে ভূষিত এই কিংবদন্তী লেখক। তার সেই সংগ্রামমুখর দিনগুলোর গল্প প্রমাণ করে, সাফল্যের চূড়ায় পৌঁছানোর আগে জীবন মানুষকে কত অদ্ভুত পথেই না হাঁটায়।


