সংযুক্ত আরব আমিরাতের শারজাভিত্তিক শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান ‘আলেফ গ্রুপ’-এর পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে ‘ডেজার্ট কিং রিয়েল এস্টেট’। শারজার আবাসন খাতের আধুনিকায়ন, প্রকল্পের অসাধারণ বিপণন এবং গ্রাহকদের ব্যতিক্রমী সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
আলেফ গ্রুপের আল মামশা ও লিনার-এর মতো মেগা প্রজেক্টগুলোতে অসাধারণ অবদানের জন্য রিয়েল এস্টেট খাতের শীর্ষ অংশীদারদের এই সম্মাননা দেওয়া হয়। এই স্বীকৃতি শারজার রিয়েল এস্টেট শিল্পে বিনিয়োগের আস্থা বাড়াতে এবং আধুনিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আলেফ গ্রুপের হাত থেকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রাপ্তির ফলে মধ্যপ্রাচ্যের আবাসন বাজারে ‘ডেজার্ট কিং রিয়েল এস্টেট’-এর সুনাম ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হলো। শারজার দ্রুত বর্ধনশীল প্রপার্টি মার্কেটে বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্যতা নতুন উচ্চতায় পৌঁছেছে।



