আবারও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। শনিবার (২২ নভেম্বর) প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের দাবিতে রাজপথে নেমে আসে হাজারো মানুষ। স্থানীয় সংগঠন রিমুভাল কোয়ালিশন এর উদ্যোগে আয়োজিত এ র্যালির শিরোনাম ছিল ‘সরকার হটাও’।
ঐতিহাসিক লিংকন মেমোরিয়ালে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিবাদী সমাবেশ। এরপর বিক্ষোভকারীরা বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ওয়াশিংটনের সড়কজুড়ে মিছিল করেন। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ক্ষমতার অপব্যবহার করছেন। আন্দোলনকারীরা দাবি জানান—ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা জরুরি।



