• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল বাদে বাকি সবার ব্যর্থতার গল্প

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ২, ২০২৫
in খেলাধুলা
0
আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল বাদে বাকি সবার ব্যর্থতার গল্প

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে লজ্জাজনক পরাজয়ের প্রভাব এবার সরাসরি পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে। পুরো দলের ব্যর্থতার মাঝেও একমাত্র ব্যতিক্রম হয়ে উঠেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ইনিংসে ৫ উইকেট শিকার করে দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১৬তম স্থানে উঠে এসেছেন তাইজুল। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে তিনি সর্বোচ্চ ১৫তম স্থানে উঠেছিলেন। তাই টিম পারফরম্যান্সের ব্যর্থতার ভিড়ে তিনি যেন একমাত্র আলোকবর্তিকা।

তবে বাকি বোলারদের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। উইকেটশূন্য থাকার ফলে মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে ২৫তম স্থানে নেমে গেছেন। নাঈম হাসান ও ইবাদত হোসেন যথাক্রমে ৪৩তম ও ৭৭তম স্থানে অবস্থান অপরিবর্তিত রেখেছেন। অন্যদিকে, নাহিদ রানা সাত ধাপ পিছিয়ে ৮২ নম্বরে নেমে গেছেন।

ব্যাটিং বিভাগেও নেই কোনো ভালো খবর। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে ২৯তম স্থানে অবস্থান করছেন। সদ্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নাজমুল হোসেন শান্ত পাঁচ ধাপ পিছিয়ে এখন ৩৪তম স্থানে। মুমিনুল হক (৫২তম), সাদমান ইসলাম (৫৪তম) ও মেহেদী হাসান মিরাজ (৫৫তম) সবাই কিছুটা করে পিছিয়ে পড়েছেন।

তবে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই পিছিয়ে পড়লেও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি রয়েছেন ২ নম্বরে, তার ওপরে আছেন শুধুমাত্র ভারতের রবীন্দ্র জাদেজা।

এদিকে, দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার ও করবিন বশ বুলাওয়ে টেস্টে অসাধারণ পারফরম্যান্সের কারণে বড় অগ্রগতি অর্জন করেছেন। মুল্ডার ইনিংসে সেঞ্চুরি ও ৪ উইকেট নেওয়ায় অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন। আর বশ সেঞ্চুরি ও ৫ উইকেটের দুর্লভ ডাবল করে চমক দেখিয়ে ৪২ ধাপ এগিয়ে ১৯তম স্থানে জায়গা করে নিয়েছেন।

বর্তমানে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের জো রুট শীর্ষে রয়েছেন, আর বোলিংয়ে শীর্ষস্থান দখলে রেখেছেন ভারতের জাসপ্রীত বুমরা।

ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.