• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মার্চ ১৮, ২০২৬
in খেলাধুলা
0
আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

সাম্প্রতিক সাফল্যের স্বীকৃতি হিসেবে আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি ঘটেছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বোলারদের তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান মিরাজ। পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জেতে। তিন ম্যাচেই তার ইকোনমি রেট ছিল দারুণ। এই পারফরম্যান্সের ফলেই আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় নয় ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি।

শুধু মিরাজ নন, বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মুস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা—৬৫ ধাপ এগিয়ে এখন তিনি ৯৮তম স্থানে। ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান তামিম ৩১ ধাপ এগিয়ে ৫৫তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠেছেন।

পাকিস্তানের সালমান আলি আঘা ব্যাটারদের তালিকায় নয় ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায়ও তিনি তিন ধাপ এগিয়ে যৌথভাবে দশম। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় এখন যৌথভাবে ২৫তম।

টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্সের পর টি–টোয়েন্টি বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা রেটিং নিয়ে যৌথভাবে সপ্তম স্থানে আছেন স্যান্টনার।

নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ১৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৫১তম হয়েছেন। ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ৭০তম স্থানে উঠেছেন ডেভন কনওয়ে। এই তালিকার শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।

দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩৩ রান করার সুবাদে অলরাউন্ডারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠেছেন। একই সঙ্গে অটনিল বার্টম্যান ২৩ ধাপ এগিয়ে টি–টোয়েন্টি বোলারদের তালিকায় ৭৩তম স্থানে পৌঁছেছেন।

ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনা যুক্ত বিউটি সোপ বাজারে আনছে রিমার্কের লিলি

ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয়

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, এবার বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেই ?

ফের রোমান্টিক সিনেমায় ফিরছেন শাহরুখ খান

আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানালেন সাকিব

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনা যুক্ত বিউটি সোপ বাজারে আনছে রিমার্কের লিলি

বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনা যুক্ত বিউটি সোপ বাজারে আনছে রিমার্কের লিলি

মার্চ ১৮, ২০২৬
ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয়

ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মার্চ ১৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.