• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

অভিনেতা জাহের আলভীর জামিন, মুক্তিতে নেই আর কোনো বাধা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ৩, ২০২৬
in বিনোদন
0
অভিনেতা জাহের আলভীর জামিন, মুক্তিতে নেই আর কোনো বাধা

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)-কে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকছে না। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন। সোমবার (৩ আগস্ট) সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়। পরে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয় এবং তাদের একটি ছেলে রয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।

Tags: BaildwnnEntertainmentNewsHighCourtZaheerAlvi
ShareTweetSend

সর্বশেষ

ইথিওপিয়ায় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক

অধ্যাপক ইউনূসের ক্ষুদ্রঋণ মডেলে অনুপ্রাণিত হয়ে ওয়াটার ডট অর্গ প্রতিষ্ঠা করেন ম্যাট ডেমন

সেন্ট মার্টিনে দেশের প্রথম স্থায়ী কুকুরের আশ্রয়কেন্দ্র চালু

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জয় বাংলাদেশের নারী কম্পাউন্ড দলের

স্পেনের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত বাংলাদেশের চলচ্চিত্র ‘রয়েড’ ও ‘দেলুপি’

ঘুমিয়েই ৬০ দিনে প্রায় ১৩ লাখ টাকা জিতলেন ভারতের তরুণী

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ইথিওপিয়ায় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক

ইথিওপিয়ায় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক

নভেম্বর ৮, ২০২৬
অধ্যাপক ইউনূসের ক্ষুদ্রঋণ মডেলে অনুপ্রাণিত হয়ে ওয়াটার ডট অর্গ প্রতিষ্ঠা করেন ম্যাট ডেমন

অধ্যাপক ইউনূসের ক্ষুদ্রঋণ মডেলে অনুপ্রাণিত হয়ে ওয়াটার ডট অর্গ প্রতিষ্ঠা করেন ম্যাট ডেমন

নভেম্বর ৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.