• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

অবশেষে বিক্রি হলো টিকটকের ৮০ শতাংশ শেয়ার

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৫
in প্রযুক্তি
0
অবশেষে বিক্রি হলো টিকটকের ৮০ শতাংশ শেয়ার

নানা দরকষাকষি ও দীর্ঘ আলোচনার পর অবশেষে টিকটকের ৮০ শতাংশ শেয়ার বিক্রি করেছে এর চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে এই চুক্তিতে সই করা হয়। এর ফলে বাইটড্যান্সের হাতে এখন টিকটকের মাত্র ১৯ শতাংশ শেয়ার থাকছে। বাকি শেয়ার তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে বণ্টিত হবে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেই যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে জটিলতা শুরু হয়। সে সময় জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার উদ্যোগও নেয় তৎকালীন প্রশাসন। পরে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প চীনা এই অ্যাপের বিষয়ে কিছুটা নমনীয় অবস্থান নেন। তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শেয়ার বিক্রির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেন।

দীর্ঘ নাটকীয়তার পর শেষ পর্যন্ত বাইটড্যান্স তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে টিকটকের অধিকাংশ শেয়ার বিক্রি করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পরিচালনার জন্য একটি যৌথ অংশীদারিত্ব কাঠামো গড়ে তোলা হবে। চুক্তিটি আগামী ২০ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে টিকটক নিষিদ্ধসংক্রান্ত আইন কার্যকরের সময়সীমা আগামী ২০ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে ওয়াশিংটনের নির্ধারিত শর্ত মেনে ওই সময়ের মধ্যেই বাইটড্যান্সকে শেয়ার বিক্রির নির্দেশ দেওয়া হয়। মালিকানা হস্তান্তরের চুক্তি চূড়ান্ত করতে গিয়ে ট্রাম্প প্রশাসন একাধিকবার সময়সীমাও বাড়িয়েছিল।

চুক্তির শর্ত অনুযায়ী, টিকটকের অ্যালগরিদমকে মার্কিন ব্যবহারকারীদের তথ্য দিয়ে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে বাইরের কোনো প্রভাব বা নিরাপত্তা ঝুঁকি না থাকে। যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতেই এই শর্ত যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.