• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৬
in খেলাধুলা
0
অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেপালকে ৪–০ গোলে পরাজিত করে টেবিলের শীর্ষে থেকেই শিরোপা লড়াই নিশ্চিত করেছে পিটার বাটলারের দল। এদিন দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করেন আলপি আক্তার, যা তাঁর টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক।

নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তৃতীয় মিনিটেই সাফল্য আসে লাল-সবুজের শিবিরে। মিডফিল্ডার মামনি চাকমার নেওয়া নিখুঁত কর্নার থেকে দূরের পোস্টে হেড করে গোল করেন প্রতিমা মুন্দা। লিড পাওয়ার পর আরও চড়াও হয়ে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ভাসানো ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ২–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও বলের দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে বাটলারের শিষ্যরা। ৬১ মিনিটে শান্তি মার্ডির চিপ শট নেপালের এক ডিফেন্ডার গোললাইন থেকে ফিরিয়ে না দিলে ব্যবধান আরও বাড়তে পারত। তবে এরপরই শুরু হয় আলপি আক্তারের একক নৈপুণ্য। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু পাস ধরে অফসাইড ফাঁদ ভেঙে দ্রুতগতিতে গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের ৮২ মিনিটে নেপালি ডিফেন্ডারের ভুল পাস কাজে লাগিয়ে বক্সে ঢুকে বল জালে পাঠান আলপি, পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগ শেষ করেছে বাংলাদেশ। দিনের অপর ম্যাচে ভুটানকে ৮–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে শিরোপার জন্য অপেক্ষা করছে জমজমাট লড়াই।

ShareTweetSend

সর্বশেষ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাবা হলেন অভিনেতা পলাশ

বাবা হলেন অভিনেতা পলাশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.