• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রবাসী

৪০তম ফোবানা সম্মেলন কিক-অফ মিটিং, ৩রা এপ্রিল অরল্যান্ডো শহরে

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মার্চ ২৩, ২০২৬
in প্রবাসী
0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে অনুষ্ঠিতব্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম কনভেনশন ২০২৬-এর

কিক-অফ মিটিং আগামী ৩রা এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টা হলিডে ইন রিসোর্ট, বাই দ্যা পার্ক, কিসিমি, ফ্লোরিডাতে অনুষ্ঠিত হবে।

এতে ফোবানা কনভেনশনের সার্বিক প্রস্তুতি, কর্মসূচি এবং লক্ষ্য-উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৪, ৫, ৬ সেপ্টেম্বর, লেবার ডে উইকেন্ডে, বিশ্ববিখ্যাত পর্যটন নগরী অরল্যান্ডো, ফ্লোরিডায়।

৪০তম ফোবানার আয়োজক সংগঠন বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা। এতে সহকারী আয়োজক সংগঠন হিসেবে থাকছে বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা, ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক. এবং সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব ইনক।

ফোবানা এক্সিকিউটিভ চেয়ারম্যান জনাব জাহিদ হোসেন, এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম, হোস্ট কমিটির প্রেসিডেন্ট জনাব শামীম আহমেদ, হোস্ট কমিটির কনভেনার আনোয়ার হোসেন সেন্টু, মেম্বার সেক্রেটারি রাসেল মিয়া, চিফ কো-অর্ডিনেটর নাজিমুল্লাহ লিটন সকলকে এই গুরুত্বপূর্ণ কিক-অফ মিটিংয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবাইকে

উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিযেছেন। ফোবানা নেতৃবৃন্দ বলেন, এই মিটিংয়ে ফোবানা সম্মেলনের সার্বিক পরিকল্পনা, পাশাপাশি ৪০ বছরের ঐতিহ্য ও ভবিষ্যতের দিকনির্দেশনাও ঠিক করা হবে, যাতে আমরা একটি সফল এবং স্মরণীয় কনভেনশান আয়োজন করতে পারি।এই ৪০ বছরে ফোবানা শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি প্রবাসী জীবনের আশা, অনুপ্রেরণা ও পরিচয়ের প্রতীক।

 

এবারের কনভেনশনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এর মাধ্যমে ফোবানার চার দশকের গৌরবময় যাত্রা উদযাপন করা হবে। দীর্ঘদিন ধরে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সম্পৃক্ততায় ফোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আয়োজকরা জানান, ৪০তম ফোবানা কনভেনশনে উত্তর আমেরিকা ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটি লিডার, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী ও তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।

এবারের কনভেনশনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে- ফোবানার ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে সাংস্কৃতিক পরিবেশনা, মুলধারায় কমিউনিটি নেতৃত্ব ও মতবিনিময় সভা, যুব ও নতুন প্রজন্মের নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম, ব্যবসা, বিনিয়োগ ও নেটওয়ার্কিং সেশন, নারী অংশগ্রহণ ও ক্ষমতায়নসহ বিষয়ভিত্তিক সেমিনার।

আয়োজকরা জানান, ফোবানা আমাদের পরিচয়ের এবং ভবিষ্যতের স্বপ্নের এক মঞ্চ, যেখানে আমারা একসাথে আমাদের ঐতিহ্যকে উদযাপন করি। ফোবানা কনভেনশন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিলনমেলা। এই কনভেনশন প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags: #FOBANA #BangladeshiDiaspora #OrlandoEvents #CommunityLeadership #dwnn
ShareTweetSend

সর্বশেষ

রাজধানীসহ দেশের পাম্পে তেলের কম সরবরাহ, তবে স্থায়ী সংকট নেই

রাজু ল’ ফার্ম-এর উদ্যোগে ইমিগ্রেশন আইনে লাইভ সেশন

৪০তম ফোবানা সম্মেলন কিক-অফ মিটিং, ৩রা এপ্রিল অরল্যান্ডো শহরে

কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলবেন যেভাবে

সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি, তবে…

হাউসফুল ‘প্রেশার কুকার’

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

রাজধানীসহ দেশের পাম্পে তেলের কম সরবরাহ, তবে স্থায়ী সংকট নেই

মার্চ ২৩, ২০২৬

রাজু ল’ ফার্ম-এর উদ্যোগে ইমিগ্রেশন আইনে লাইভ সেশন

মার্চ ২৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.